বাংলা হেডলাইনস: দেশে কোভিড-১৯ থেকে সুস্থতার হার ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে।
গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছে ২০০৬ জন। শনাক্ত বিবেচনায় করোনা থেকে সুস্থতার হার ৫৫.১৬ শতাংশ ।
গতকাল ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছে ১৮০৫ জন। গতকাল শনাক্ত বিবেচনায় করোনা থেকে সুস্থতার হার ছিল ৫৪. ৯৬ শতাংশ।
এ পর্যন্ত সুস্থ হয়েছে মোট এক লাখ ১৯ হাজার ২০৮ জন।
গত ২৪ ঘণ্টায় কোভিড-১৯ এ আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছে ৫০ জন। এ পর্যন্ত মৃত্যুবরণ করেছে মোট ২,৮০১ জন। শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১.৩০ শতাংশ।
আজ বৃহস্পতিবার দুপুরে স্বাস্থ্য অধিদফতরের করোনা সংক্রান্ত নিয়মিত অনলাইন স্বাস্থ্য বুলেটিনে স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা উপরোক্ত তথ্যসমূহ জানান।
তিনি জানান ২৪ ঘণ্টায় যারা মৃত্যুবরণ করেছে তাদের মধ্যে পুরুষ ৪১ জন এবং নারী ৯ জন।
অধ্যাপক ডা. নাসিমা সুলতানা জানান গত ২৪ ঘণ্টায় করোনা শনাক্ত হয়েছে ২৮৫৬ জন। এ পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে মোট দুই লাখ ১৬ হাজার ১১০ জন। ২৪ ঘণ্টায় শনাক্তের হার ২৩.০৪ শতাংশ।
গত ২৪ ঘণ্টায় ১২ হাজার ৩৯৮ টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এ পর্যন্ত নমুনা পরীক্ষা হয়েছে ১০ লাখ ৭৯ হাজার ০০৭ টি।
অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা জানান বয়স বিশ্লেষণে ৩১ থেকে ৪০ বছরের তিনজন, ৪১ থেকে ৫০ বছরের সাতজন, ৫১ থেকে ৬০ বছরের বারোজন, ৬১ থেকে ৭০ বছরের ষোল জন, ৭১ থেকে ৮০ বছরের আটজন এবং ৮১ থেকে ৯০ বছরের চারজন মৃত্যুবরণ করেছে।
ডা. নাসিমা সুলতানা জানান বিভাগভিত্তিক বিভাজনে ২৪ ঘণ্টায় ঢাকা বিভাগে ২০ জন, খুলনায় ৭ জন, রংপুরে ৭ জন, রাজশাহীতে ৬ জন, চট্টগ্রামে ৫ জন, বরিশালে ৪ জন এবং সিলেট বিভাগে ১ জন মৃত্যুবরণ করেছে ।