নওগাঁ সংবাদদাতা: নওগাঁয় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও এক ব্যক্তির মৃত্যু হয়েছে। এ পর্যন্ত জেলায় মৃতের সংখ্যা দাঁড়ালো ১৪ জনে।
এছাড়াও গত ২৪ ঘন্টায় আরও তিনজন করোনা শনাক্ত হয়েছে। এনিয়ে জেলায় আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৮৪৪ জনে।
আজ বৃহস্পতিবার এ তথ্য জানায় নওগাঁ জেলা সিভিল সার্জন অফিস।
করোনায় মারা যাওয়া ব্যক্তির নাম আক্কাস আলী। তার বাড়ি সদর উপজেলায়।
নতুন আক্রান্তদের মধ্যে নওগাঁ সদর উপজেলায় দুইজন এবং রানীনগর উপজেলায় একজন রয়েছে।