বাংলা হেডলাইনস: প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন আগামী আগস্ট সেপ্টেম্বর পর্যন্ত দেশে আরও বন্যা হওয়ার সম্ভাবনা থাকতে পারে এবং তা মোকাবেলা করার জন্য সরকারের প্রস্তুতি রয়েছে।
প্রধানমন্ত্রী বলেন ‘এবার বন্যার প্রকোপটা একটু বেশি দেখা যাচ্ছে। এটা হচ্ছে শ্রাবণ মাস। ভাদ্র মাসের দিকে আরও পানি আসবে। আগস্ট সেপ্টেম্বর পর্যন্ত আমাদের আরও বন্যা হওয়ার সম্ভাবনা থাকতে পারে। আমাদের সেই প্রস্ততি আছে মোকাবেলা করার’।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ বৃহস্পতিবার গণভবন থেকে ভিডিও কানফারেন্সের মাধ্যমে কক্সবাজারে ‘খুরুশকুল আশ্রয়ণ প্রকল্প’ নামে এই প্রকল্পের উদ্বোধন করেন। এই প্রকল্প জলবায়ু শরণার্থীদের জন্য বিশ্বের বৃহত্তম পুনর্বাসন প্রকল্প।
শেখ হাসিনা বলেন বন্যায় যারা ক্ষতিগ্রস্ত, নদী ভাঙ্গনে যারা ঘর বাড়ি গৃহহারা হচ্ছে তাদেরকেও ঘর বাড়ি তৈরি করার ব্যবস্থা করে দেওয়া হবে। ‘এটাও আমাদের লক্ষ্য আছে। এবার বাজেটে আমরা আলাদা করে টাকাই রেখে দিয়েছি যে গৃহহারা মানুষের ঘর করে দেওয়া। যাতে একটি মানুষও গৃহহারা না থাকে’।
তিনি বলেন বন্যা ও নদীভাঙনে ক্ষতিগ্রস্তসহ দেশের সকল জনগণের জন্য মুজিববর্ষে আবাসন নিশ্চিত করতে তাঁর সরকারের দৃঢ় অঙ্গীকার ।