শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৮ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
বাংলাদেশ পুনর্গঠনে জাতিসংঘে থ্রি-আর কৌশল তুলে ধরলেন প্রধানমন্ত্রী বোয়িংয়ের সঙ্গে ১১টি বিমান কেনার চুক্তি হয়েছে: মাহদী আমিন প্রধানমন্ত্রীকে অশোভন ভাষায় আক্রমণ করছে বিরোধীরা: রিজভী রাষ্ট্রপতি ও মন্ত্রী-এমপিদের বেতন বৃদ্ধির উদ্যোগ নিলে ‘বাধা দেব’: শফিকুর প্রধানমন্ত্রী ইউএনজিএর প্রথম দিন ১০ কর্মসূচিতে অংশ নিয়েছেন: মাহ্দী আমিন জাতিসংঘ মহাসচিবের প্রাতরাশে অংশ নিয়ে প্রধানমন্ত্রীর সফরসূচি শুরু জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী জ্বালানি তেলের দাম বাড়ানো ছাড়া কোনো বিকল্প ছিল না : প্রতিমন্ত্রী ন্যাম ভবন থেকে এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রীর লাশ উদ্ধার গণভোটের রায় পাশ কাটিয়ে সংবিধান সংশোধন নয় : জামায়াত

বাসাইল পৌরসভা সচিবের মির্জাপুরে যোগদান ।। বিদায় সংবর্ধনা

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২০
  • ২৭৭ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস টাঙ্গাইল : টাঙ্গাইলের বাসাইল পৌরসভার সচিব ও জেলা পৌরসভা সার্ভিসেস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আব্দুস সালাম মির্জাপুর পৌরসভার সচিব পদে যোগদান করেছেন।

স্থানীয় সরকার বিভাগের এক বদলির আদেশ মোতাবেক তিনি মির্জাপুর পৌরসভায় যোগদান করেন।

এ উপলক্ষে বৃহস্পতিবার বিকেলে বাসাইল পৌরসভায় তার বিদায় সংবর্ধনার আয়োজন করা হয়। বাসাইল পৌর পরিষদ ও পৌরসভা সার্ভিসেস অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এতে অন্যদের মধ্যে মেয়র আব্দুর রহিম আহমেদ, প্যানেল মেয়র বাবুল আহমেদ, হাফিজুর রহমান ভূইয়া ও শিউলী আক্তারসহ পৌরসভার কাউন্সিলরবৃন্দ, সহকারী  প্রকৌশলী শেখ মঞ্জুর হোসেন, নক্সাকার রেজাউল ইসলাম মাসুম ও কর নির্ধারক মো. শামীম ভূইয়াসহ কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

মেয়র আব্দুর রহিম আহমেদ তার বক্তৃতায় বলেন, সচিব হিসেবে আব্দুস সালাম ছিলেন খুবই অভিজ্ঞ ও দক্ষ। তার হঠাৎ বদলিতে বাসাইল পৌরবাসী খুবই সমস্যায় পড়ে গেল। তিনি তার নতুন কর্মস্থলে সুন্দরভাবে কাজ করতে পারেন এজন্য সকলের সহায়তা কামনা করেন।

প্রসঙ্গত, সচিব আব্দুস সালাম টাঙ্গাইল পৌরসভা থেকে ২০১২ সালের ফেব্রুয়ারি মাসে বাসাইল পৌরসভায় যোগদান করেন।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com