বাংলা হেডলাইনস: আজ শুক্রবার দেশে কোভিড-১৯ এ আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছে ৩৫ জন। গতকাল বৃহস্পতিবার করোনায় ২৪ ঘণ্টায় মৃত্যুবরণ করেছিল ৫০ জন।
গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছে ১৭৬৮ জন। শনাক্ত বিবেচনায় করোনা থেকে সুস্থতার হার ৫৫.৩৩ শতাংশ । এ পর্যন্ত সুস্থ হয়েছে মোট এক লাখ ২০ হাজার ৯৭৬ জন।
এ পর্যন্ত মৃত্যুবরণ করেছে মোট ২,৮৩৬ জন। শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১.৩০ শতাংশ।
আজ শুক্রবার দুপুরে স্বাস্থ্য অধিদফতরের করোনা সংক্রান্ত নিয়মিত অনলাইন স্বাস্থ্য বুলেটিনে স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা উপরোক্ত তথ্যসমূহ জানান।
তিনি জানান ২৪ ঘণ্টায় যারা মৃত্যুবরণ করেছে তাদের মধ্যে পুরুষ ২৮ জন এবং নারী ৭ জন।
অধ্যাপক ডা. নাসিমা সুলতানা জানান গত ২৪ ঘণ্টায় করোনা শনাক্ত হয়েছে ২৫৪৮ জন। এ পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে মোট দুই লাখ ১৮ হাজার ৬৫৮ জন। ২৪ ঘণ্টায় শনাক্তের হার ২১.৯ শতাংশ।
গত ২৪ ঘণ্টায় ১২ হাজার ২৭ টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এ পর্যন্ত নমুনা পরীক্ষা হয়েছে ১০ লাখ ৯১ হাজার ৩৪ টি।
অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা জানান বয়স বিশ্লেষণে ৩১ থেকে ৪০ বছরের একজন, ৪১ থেকে ৫০ বছরের চারজন, ৫১ থেকে ৬০ বছরের আটজন, ৬১ থেকে ৭০ বছরের তেরো জন, ৭১ থেকে ৮০ বছরের চারজন, ৮১ থেকে ৯০ বছরের তিনজন, ৯১ থেকে ১০০ বছরের একজন এবং ১০০ বছরের বেশি বয়সের একজন মৃত্যুবরণ করেছে।
ডা. নাসিমা সুলতানা জানান বিভাগভিত্তিক বিভাজনে ২৪ ঘণ্টায় ঢাকা বিভাগে ১১ জন, চট্টগ্রাম ৬ জন, খুলনায় ৬ জন, সিলেটে ৪জন, রংপুরে ৪ জন, বরিশালে ৩ জন এবং রাজশাহী বিভাগে ১ জন মৃত্যুবরণ করেছে ।