শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০৪:১৫ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
বাংলাদেশ ও চীনের মধ্যে ১৩টি সমঝোতা স্মারক সই করের আওতায় আসছে মুদি দোকান, বিউটি পার্লার আওয়ামী লীগ নিষিদ্ধ কি না, সেটা নির্ধারিত হবে আদালতে: উপদেষ্টা জাহেদ শ্রমবাজার উন্মুক্ত করতে মালয়েশিয়ার প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর মালয়েশিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমানকে লাল গালিচা সংবর্ধনা ‘নব্য ফ্যাসিবাদকে’ বিদায় জানাতে আরেকটি বিপ্লবের জন্য প্রস্তুত থাকুন: জামায়াত আমির জামায়াত একটি রেজিমেন্টেড পলিটিক্যাল পার্টি: মির্জা ফখরুল সরকার ইতোমধ্যে অনেক অঘটন ঘটিয়ে ফেলেছে : জামায়াত আমির এসএসসি, এইচএসসি পরীক্ষায় সব শিক্ষাবোর্ডে অভিন্ন প্রশ্নপত্র হবে: শিক্ষামন্ত্রী যারা ‘সরকারকে সময় দেওয়া যাবে না’ বলছে তাদের বিষয়ে সতর্ক থাকুন : প্রধানমন্ত্রী

নওগাঁয় করোনা রোগীর সংখ্যা ৯০০ ছাড়ালো

  • আপডেট টাইম : শনিবার, ২৫ জুলাই, ২০২০
  • ২৪৪ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস নওগাঁ : নওগাঁয় গত ২৪ ঘণ্টায় ৭০ জনের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে।

এ নিয়ে জেলায় করোনায় আক্রান্ত মানুষের সংখ্যা দাঁড়াল ৯২১। জেলায় এ পর্যন্ত কোভিড-১৯ রোগে আক্রান্ত হয়ে মারা গেছেন ১৪ জন।, নওগাঁর সিভিল সার্জন আকন্দ মো. আখতারুজ্জামান এই তথ্য জানিয়েছেন।

জেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা যায়, ঢাকার ন্যাশনাল ইনস্টিটিউট অব ল্যাবরেটরি অ্যান্ড মেডিসিন রিসার্চ সেন্টারের ল্যাবে নওগাঁ থেকে পাঠানো ২৮০টি নমুনা পরীক্ষার প্রতিবেদন আজ শনিবার দুপুরে ই-মেইলে আসে।

এর মধ্যে ৭০ জনের প্রতিবেদনে করোনা পজিটিভ এসেছে। নতুন আক্রান্ত ৭০ জনের মধ্যে ২ জন চিকিৎসক ও ৪ জন পুলিশ সদস্য রয়েছেন।

নতুন আক্রান্তদের মধ্যে সদর উপজেলায় ১৬ জন, সাপাহারে ১৩ জন, রানীনগরে ১ জন, বদলগাছীতে ৫ জন, নিয়ামতপুরে ৫ জন, পত্নীতলায় ৯ জন, আত্রাইয়ে ১ জন, মহাদেবপুরে ৭ জন, ধামইরহাটে ৬ জন ও পোরশায় ৭ জন রয়েছেন।

করোনা শনাক্ত করার পরীক্ষায় ফি নির্ধারণ করার পর নওগাঁয় নমুনা সংগ্রহ কমেছে।

জেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা যায়, গত ৩ এপ্রিল থেকে ৩০ জুন পর্যন্ত ৬ হাজার ৮৭টি নমুনা সংগ্রহ করা হয়েছে। সে হিসাবে দিনে গড়ে নমুনা সংগ্রহ হয় ১০৬টির ওপরে।

১ জুলাই থেকে আজ শনিবার পর্যন্ত ১ হাজার ৬৭৩টি নমুনা সংগ্রহ হয়েছে। এই হিসাবে দিনে গড়ে নমুনা সংগ্রহ হয়েছে ৬৭টি করে।

নমুনা সংগ্রহের পরিমাণ কম হওয়ার বিষয়ে সিভিল সার্জন আকন্দ মো. আখতারুজ্জামান বলেন, চলতি মাসে নমুনা সংগ্রহ কিছুটা কমলেও শনাক্তের হার বেড়েছে।

এই পর্যন্ত নওগাঁ থেকে পাঠানো নমুনা পরীক্ষায় করোনা শনাক্তের হার ১২ শতাংশ। সেখানে চলতি মাসে সংগ্রহ করা নমুনা পরীক্ষায় করোনা শনাক্তের হার প্রায় ১৮ শতাংশ। এই পরিস্থিতি বিবেচনায় এ জেলা এখনো ঝুঁকিতে রয়েছে।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com