বাংলা হেডলাইনস বগুড়া: বগুড়ায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে চারজন ও উপসর্গে তিনজন মারা গেছেন।
শুক্রবার সন্ধ্যা থেকে শনিবার বিকাল পর্যন্ত বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতাল, মোহাম্মদ আলী হাসপাতাল আইসোলেশন এবং টিএমএসএস মেডিকেল কলেজ (টিএমসি) ও রফাতউল্লাহ কমিউনিটি হাসপাতালে তাদের মৃত্যু হয়।
স্বেচ্ছাসেবী সংগঠন কোয়ান্টাম ফাউন্ডেশনের সদস্যরা স্বাস্থ্যবিধি মেনে মৃতদেহ প্রস্তুত ও জানাজা শেষে দাফন এবং হস্তান্তর করেছেন।
হাসপাতাল ও কোয়ান্টাম ফাউন্ডেশন সূত্র জানায়, বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার পশ্চিম আলোহালি গ্রামের আফতাব আলী সরদার (৭০) করোনা পজিটিভ হয়ে বগুড়া শজিমেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ২৪ জুলাই সন্ধ্যায় বাড়ি নেওয়ার পথে তিনি মারা যান।
নাটোরের সিংড়া উপজেলার কলমবাজারের পল্লী চিকিৎসক মোহাম্মদ আলীর (৭৫) করোনা পজিটিভ হয়ে টিএমসি ও রফাতউল্লাহ কমিউনিটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শনিবার ভোর সাড়ে ৫টার দিকে মারা যান।
বগুড়ার শাজাহানপুরের মানিকদীপা গ্রামের প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক আবদুস সামাদের (৭৫) করোনা উপসর্গ দেখা দেয়। তিনি করোনা পজিটিভ হন। ২৯ জুন তাকে বগুড়া শজিমেক হাসপাতাল আইসোলেশনে ভর্তি করা হয়। শনিবার বেলা ১১টার দিকে তিনি মারা গেছেন।
এছাড়া বগুড়া শাজাহানপুরের মাদ্রাসাপাড়ার মনসুর আলীর (৬৫) করোনা উপসর্গ দেখা দিলে ১৯ জুলাই বেলা ২.১০ মিনিটে বগুড়া শজিমেক হাসপাতালে ভর্তি হন। নমুনা পরীক্ষায় তিনি করোনা পজিটিভ হন।
সেখানে চিকিৎসাধীন অবস্থায় ২৪ জুলাই সন্ধ্যা ৬টার দিকে মারা গেছেন।