শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫২ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
বাংলাদেশ পুনর্গঠনে জাতিসংঘে থ্রি-আর কৌশল তুলে ধরলেন প্রধানমন্ত্রী বোয়িংয়ের সঙ্গে ১১টি বিমান কেনার চুক্তি হয়েছে: মাহদী আমিন প্রধানমন্ত্রীকে অশোভন ভাষায় আক্রমণ করছে বিরোধীরা: রিজভী রাষ্ট্রপতি ও মন্ত্রী-এমপিদের বেতন বৃদ্ধির উদ্যোগ নিলে ‘বাধা দেব’: শফিকুর প্রধানমন্ত্রী ইউএনজিএর প্রথম দিন ১০ কর্মসূচিতে অংশ নিয়েছেন: মাহ্দী আমিন জাতিসংঘ মহাসচিবের প্রাতরাশে অংশ নিয়ে প্রধানমন্ত্রীর সফরসূচি শুরু জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী জ্বালানি তেলের দাম বাড়ানো ছাড়া কোনো বিকল্প ছিল না : প্রতিমন্ত্রী ন্যাম ভবন থেকে এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রীর লাশ উদ্ধার গণভোটের রায় পাশ কাটিয়ে সংবিধান সংশোধন নয় : জামায়াত

টাঙ্গাইল পৌরসভার প্যানেল মেয়রসহ ৬০ জন করোনায় আক্রান্ত

  • আপডেট টাইম : সোমবার, ২৭ জুলাই, ২০২০
  • ৪৬৩ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস টাঙ্গাইল : টাঙ্গাইলে নতুন করে আরো ৬০ জন করোনায় আক্রান্ত হয়েছেন ।

সোমবার সকালে টাঙ্গাইলের সিভিল সার্জন ডা. মো. ওয়াহীদুজ্জামান নতুন করে আরো ৬০ জন আক্রান্ত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

নতুন আক্রান্তদের মধ্যে সদর উপজেলায় ৩৩ জন, সখীপুরে ৪, ঘাটাইলে ২, মধুপুরে ৬, গোপালপুর ১, মির্জাপুরে ৬, ভূঞাপুরে ৬, কালিহাতীতে ১ জন এবং দেলদুয়ার উপজেলায় ১ জন রয়েছেন।

টাঙ্গাইল সিভিল সার্জন অফিস সূত্র জানা যায়, ঢাকায় প্রেরিত নমুনার ফলাফল আজ সোমবার সকালে আসে। এতে নতুন করে ৬০ জন করোনায় আক্রান্ত হয়।

 করোনায় জেলায় মোট ২৫ জনের মৃত্যু হয়েছে। মোট সুস্থ হয় ৮২০ আর চিকিৎসাধীন রয়েছেন ৬১৮ জন।

সদর উপজেলায় সবচেয়ে বেশি করোনা রোগী শনাক্ত হয়। আর সবচেয়ে কম রোগী শনাক্ত হয় বাসাইল উপজেলায়।

সূত্র আরো জানায়, গত ৮ এপ্রিল জেলায় প্রথম করোনা রোগী শনাক্ত হয়। জেলায় এপ্রিল

মাসে ২৪ জন, মে মাসে ১৪১ জন, জুন মাসে ৪৪৭ জন এবং জুলাই মাসে (আজ পর্যন্ত)

৮৪০ জন করোনায় আক্রান্ত হয়েছেন।

প্রতি মাসেই করোনায় আক্রান্তের সংখ্যা বাড়ছে।

নতুন আক্রান্তদের মধ্যে টাঙ্গাইল পৌরসভার প্যানেল মেয়র ও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সাইফুজ্জামান সোহেল করোনায় আক্রান্ত হয়েছেন ।

এছাড়া মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একজন নার্স, সখীপুরে স্বামী-স্ত্রী রয়েছেন।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com