শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৩ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
বাংলাদেশ পুনর্গঠনে জাতিসংঘে থ্রি-আর কৌশল তুলে ধরলেন প্রধানমন্ত্রী বোয়িংয়ের সঙ্গে ১১টি বিমান কেনার চুক্তি হয়েছে: মাহদী আমিন প্রধানমন্ত্রীকে অশোভন ভাষায় আক্রমণ করছে বিরোধীরা: রিজভী রাষ্ট্রপতি ও মন্ত্রী-এমপিদের বেতন বৃদ্ধির উদ্যোগ নিলে ‘বাধা দেব’: শফিকুর প্রধানমন্ত্রী ইউএনজিএর প্রথম দিন ১০ কর্মসূচিতে অংশ নিয়েছেন: মাহ্দী আমিন জাতিসংঘ মহাসচিবের প্রাতরাশে অংশ নিয়ে প্রধানমন্ত্রীর সফরসূচি শুরু জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী জ্বালানি তেলের দাম বাড়ানো ছাড়া কোনো বিকল্প ছিল না : প্রতিমন্ত্রী ন্যাম ভবন থেকে এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রীর লাশ উদ্ধার গণভোটের রায় পাশ কাটিয়ে সংবিধান সংশোধন নয় : জামায়াত

করোনায় সর্বাধিক আক্রান্ত এশিয়ার ৫টি দেশের মধ্যে বাংলাদেশ নেই

  • আপডেট টাইম : সোমবার, ২৭ জুলাই, ২০২০
  • ২৭৫ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস: মরণঘাতী কোভিড-১৯ এ সর্বাধিক মৃত্যু ও আক্রান্ত এশিয়ার পাঁচটি দেশের মধ্যে বাংলাদেশ নেই।

আজ স্বাস্থ্য অধিদফতরের করোনা সংক্রান্ত নিয়মিত অনলাইন স্বাস্থ্য বুলেটিনে এই তথ্য পাওয়া যায়।

ইউরোপিয়ান সেন্টার ফর ডিজিজ প্রিভেনশন অ্যান্ড কন্ট্রোলের বরাত দিয়ে স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা বলেন যে ৩১ ডিসেম্বর ২০১৯ সাল থেকে করোনা ভাইরাসের আক্রমণ শুরু হওয়ার পর থেকে ২৪ জুলাই ২০২০ পর্যন্ত বিভিন্ন মহাদেশে যে রিপোর্ট পাওয়া গেছে তাতে এশিয়ায় যে পাঁচটি দেশে সর্বাধিক করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে সেগুলো হলো ইন্ডিয়া, ইরান, পাকিস্তান, সৌদি আরব এবং তুরস্ক ।

এশিয়া যে পাঁচটি দেশে সর্বাধিক মৃত্যু রিপোর্ট হয়েছে সে দেশগুলো হলো ইন্ডিয়া, ইরান, পাকিস্তান, তুরস্ক এবং ইন্দোনেশিয়া।  

আজ সোমবার দুপুরে স্বাস্থ্য অধিদফতরের করোনা সংক্রান্ত নিয়মিত অনলাইন স্বাস্থ্য বুলেটিনে স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা উপরোক্ত তথ্যসমূহ জানান।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com