বাংলা হেডলাইনস: দেশে কোভিড-১৯ এ আক্রান্ত হয়ে এ পর্যন্ত ঢাকা বিভাগে সবচেয়ে বেশি ব্যক্তি মৃত্যুবরণ করেছে আর ময়মনসিংহ বিভাগে সবচেয়ে কম মৃত্যু হয়েছে ।
এ পর্যন্ত করোনায় ষাটের অধিক বয়সের ব্যক্তি সবচেয়ে বেশি মৃত্যুবরণ করেছে ১,৩৭৪ জন (৪৫.৮০ শতাংশ)। এ পর্যন্ত দেশে করোনায় মৃত্যুবরণ করেছে ৩০০০ জন ।
আজ মঙ্গলবার দুপুরে স্বাস্থ্য অধিদফতরের করোনা সংক্রান্ত নিয়মিত অনলাইন স্বাস্থ্য বুলেটিনে স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা এই তথ্য জানান।
তিনি জানান এ পর্যন্ত বিভাগভিত্তিক মৃতের সংখ্যা ঢাকা বিভাগে ১,৪৪৪ জন (৪৮.১৩ শতাংশ), চট্টগ্রাম বিভাগে ৭৩১ জন (২৪.৩৭ শতাংশ), খুলনা ২১২ জন, রাজশাহীতে ১৭৭ জন, সিলেটে ১৪৪ জন, বরিশালে ১১৫ জন, রংপুরে ১১৩ জন এবং ময়মনসিংহ বিভাগে ৬৪ জন (২.১৩ শতাংশ)।
অধ্যাপক ডা. নাসিমা সুলতানা আরও জানান এ পর্যন্ত বয়স বিভাজনে মৃত ব্যক্তির সংখ্যা শূন্য থেকে ১০ বছরের মধ্যে ১৮ জন (০.৬ ০ শতাংশ) ১১ থেকে ২০ বছরের ৩০ জন, ২১ থেকে ৩০ বছরের মধ্যে ৮৪ জন, ৩১ থেকে ৪০ বছরের ২০০ জন , ৪১ থেকে ৫০ বছরের ৪২৫ জন , ৫১ থেকে ৬০ বছরের মধ্যে ৮৬৯ জন এবং ষাটের অধিক বয়সের ১,৩৭৪ জন ।
এ পর্যন্ত মৃত্যুবরণকারী পুরুষের সংখ্যা ২,৩৫৮ জন (৭৮. ৬০ শতাংশ) এবং নারী ৬৪২ জন (২১.৪০ শতাংশ) ।