বাংলা হেডলাইনস: দেশে পর পর তিন দিন কোভিড-১৯ এ আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা বাড়েনি।
গত ২৪ ঘণ্টায় অর্থাৎ আজ বুধবার করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছে ৩৫ জন, গত মঙ্গলবার মৃত্যুবরণ করেছে ৩৫ জন এবং গত পরশু সোমবার কোভিড-১৯ এ আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছে ৩৭ জন। আর গত রোববার করোনায় মৃতের সংখ্যা ছিল ৫৪ জন।
এ পর্যন্ত মোট ৩০৩৫ ব্যক্তি কোভিড-১৯ এ আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছে। শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১.৩১ শতাংশ।
গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছে ২৮৭৮ জন। শনাক্ত বিবেচনায় করোনা থেকে সুস্থতার হার ৫৬.১১ শতাংশ । এ পর্যন্ত সুস্থ হয়েছে মোট এক লাখ ৩০ হাজার ২৯২ জন।
আজ বুধবার দুপুরে স্বাস্থ্য অধিদফতরের করোনা সংক্রান্ত নিয়মিত অনলাইন স্বাস্থ্য বুলেটিনে স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা উপরোক্ত তথ্যসমূহ জানান।
তিনি জানান ২৪ ঘণ্টায় যারা মৃত্যুবরণ করেছে তাদের মধ্যে পুরুষ ৩০ জন এবং নারী ৫ জন।
অধ্যাপক ডা. নাসিমা সুলতানা জানান গত ২৪ ঘণ্টায় করোনা শনাক্ত হয়েছে ৩০০৯ জন। এ পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে মোট দুই লাখ ৩২ হাজার ১৯৪ জন।
গত ২৪ ঘণ্টায় ১৪ হাজার ১২৭ টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এ পর্যন্ত নমুনা পরীক্ষা হয়েছে ১১ লাখ ৫১ হাজার ২৫৮ টি। ২৪ ঘণ্টায় পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ২১.৩০ শতাংশ।
অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা জানান বয়স বিভাজনে গত ২৪ ঘণ্টায় ২১ থেকে ৩০ বছরের একজন, ৩১ থেকে ৪০ বছরের একজন, ৪১ থেকে ৫০ বছরের ছয়জন, ৫১ থেকে ৬০ বছরের সাতজন, ৬১ থেকে ৭০ বছরের বারোজন, ৭১ থেকে ৮০ বছরের সাতজন এবং ৮১ থেকে ৯০ বছরের একজন মৃত্যুবরণ করেছে।
ডা. নাসিমা সুলতানা জানান বিভাগওয়ারী গত ২৪ ঘণ্টায় ঢাকা বিভাগে সবচেয়ে বেশি ১৪ জন মৃত্যুবরণ করেছে ।