শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০৪:১৬ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
বাংলাদেশ ও চীনের মধ্যে ১৩টি সমঝোতা স্মারক সই করের আওতায় আসছে মুদি দোকান, বিউটি পার্লার আওয়ামী লীগ নিষিদ্ধ কি না, সেটা নির্ধারিত হবে আদালতে: উপদেষ্টা জাহেদ শ্রমবাজার উন্মুক্ত করতে মালয়েশিয়ার প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর মালয়েশিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমানকে লাল গালিচা সংবর্ধনা ‘নব্য ফ্যাসিবাদকে’ বিদায় জানাতে আরেকটি বিপ্লবের জন্য প্রস্তুত থাকুন: জামায়াত আমির জামায়াত একটি রেজিমেন্টেড পলিটিক্যাল পার্টি: মির্জা ফখরুল সরকার ইতোমধ্যে অনেক অঘটন ঘটিয়ে ফেলেছে : জামায়াত আমির এসএসসি, এইচএসসি পরীক্ষায় সব শিক্ষাবোর্ডে অভিন্ন প্রশ্নপত্র হবে: শিক্ষামন্ত্রী যারা ‘সরকারকে সময় দেওয়া যাবে না’ বলছে তাদের বিষয়ে সতর্ক থাকুন : প্রধানমন্ত্রী

করোনায় আজ মৃতের সংখ্যা গতকালের চেয়ে বেশি

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২০
  • ২৫২ দেখা হয়েছে
ফাইল ফটো ।

বাংলা হেডলাইনস: গত ২৪ ঘণ্টায় দেশে কোভিড-১৯ এ আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছে ৪৮ জন। গতকাল বুধবার করোনায় মৃতের সংখ্যা ছিল ৩৫ জন এবং গত মঙ্গলবার মৃত্যুবরণ করেছে ৩৫ জন ।  

এ পর্যন্ত মোট ৩০৮৩ ব্যক্তি কোভিড-১৯ এ আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছে। শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১.৩১ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছে ২৬৬৮ জন। শনাক্ত বিবেচনায় করোনা থেকে সুস্থতার হার ৫৬.৬১ শতাংশ । এ পর্যন্ত সুস্থ হয়েছে মোট এক লাখ ৩২ হাজার ৯০৭ জন।

আজ বৃহস্পতিবার দুপুরে স্বাস্থ্য অধিদফতরের করোনা সংক্রান্ত নিয়মিত অনলাইন স্বাস্থ্য বুলেটিনে স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা উপরোক্ত তথ্যসমূহ জানান।

তিনি জানান ২৪ ঘণ্টায় যারা মৃত্যুবরণ করেছে তাদের মধ্যে পুরুষ ৩৬ জন এবং নারী ১২ জন।

অধ্যাপক ডা. নাসিমা সুলতানা জানান গত ২৪ ঘণ্টায় করোনা শনাক্ত হয়েছে ২৬৯৫ জন। এ পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে মোট দুই লাখ ৩৪ হাজার ৮৮৯ জন।

গত ২৪ ঘণ্টায় ১২ হাজার ৯৩৭ টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এ পর্যন্ত নমুনা পরীক্ষা হয়েছে ১১ লাখ ৬৪ হাজার ১৯৫ টি। ২৪ ঘণ্টায় পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ২০.৮৩  শতাংশ।

অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা জানান বয়স বিভাজনে গত ২৪ ঘণ্টায় ৩১ থেকে ৪০ বছরের একজন, ৪১ থেকে ৫০ বছরের চারজন, ৫১ থেকে ৬০ বছরের চৌদ্দজন, ৬১ থেকে ৭০ বছরের বারো জন, ৭১ থেকে ৮০ বছরের এগারো জন, ৮১ থেকে ৯০ বছরের পাঁচজন এবং ৯১ থেকে ১০০ বছরের মধ্যে একজন মৃত্যুবরণ করেছে।

ডা. নাসিমা সুলতানা জানান বিভাগওয়ারী গত ২৪ ঘণ্টায় ঢাকা বিভাগে ১৭ জন,  চট্টগ্রামে ১২ জন, খুলনায় ৫ জন, সিলেটে ৫ জন,  রাজশাহীতে ৩ জন, বরিশালে ২ জন, রংপুরে ২ জন এবং ময়মনসিংহ বিভাগে ২ জন মৃত্যুবরণ করেছে।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com