শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪২ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
বাংলাদেশ পুনর্গঠনে জাতিসংঘে থ্রি-আর কৌশল তুলে ধরলেন প্রধানমন্ত্রী বোয়িংয়ের সঙ্গে ১১টি বিমান কেনার চুক্তি হয়েছে: মাহদী আমিন প্রধানমন্ত্রীকে অশোভন ভাষায় আক্রমণ করছে বিরোধীরা: রিজভী রাষ্ট্রপতি ও মন্ত্রী-এমপিদের বেতন বৃদ্ধির উদ্যোগ নিলে ‘বাধা দেব’: শফিকুর প্রধানমন্ত্রী ইউএনজিএর প্রথম দিন ১০ কর্মসূচিতে অংশ নিয়েছেন: মাহ্দী আমিন জাতিসংঘ মহাসচিবের প্রাতরাশে অংশ নিয়ে প্রধানমন্ত্রীর সফরসূচি শুরু জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী জ্বালানি তেলের দাম বাড়ানো ছাড়া কোনো বিকল্প ছিল না : প্রতিমন্ত্রী ন্যাম ভবন থেকে এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রীর লাশ উদ্ধার গণভোটের রায় পাশ কাটিয়ে সংবিধান সংশোধন নয় : জামায়াত

করোনা-বন্যা থেকে মুক্তির প্রার্থনা করে ঈদ-উল-আযহা উদযাপিত হচ্ছে

  • আপডেট টাইম : শনিবার, ১ আগস্ট, ২০২০
  • ২৮১ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস: করোনাভাইরাস ও বন্যা থেকে মহান আল্লাহ তায়লার কাছে মুক্তির মোনাজাত করে আজ শনিবার বাংলাদেশে মুসলমানদের দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় উৎসব পবিত্র ঈদ-উল-আযহা উদযাপিত হচ্ছে।    

দেশে এবার করোনাভাইরাস ও বন্যা পরিস্থিতির মধ্যে ঈদ-উল-আযহা উদযাপিত হচ্ছে। বিভিন্ন জেলায় মানুষ পানিবন্দি রয়েছে ও ঘর-বাড়ি সর্বস্ব হারিয়েছে।

রাজধানীর বায়তুল মুকাররম জাতীয় মসজিদে সকাল ৭টায় ঈদের প্রধান নামাযের জামায়াত অনুষ্ঠিত হয়।

পরবর্তীতে সকাল ৭.৫০ মিনিটে ২য় জামায়াত এবং সকাল ৮. ৪৫ মিনিটে তৃতীয় জামায়াত অনুষ্ঠিত হয়।

এছাড়াও  সকাল ৯. ৩৫ মিনিটে,  ১০. ৩০ মিনিটে এবং সকাল ১১. ১০ মিনিটে  আরো তিনটি জামায়াত অনুষ্ঠিত হবে।

এবারো গত ঈদ-উল-ফিতরের মত মরণঘাতী করোনা পরিস্থিতিতে স্বাস্থ্য বিধি মেনে  সাবধানতা অবলম্বন করে ঈদুল আযহা উদযাপিত হচ্ছে।

ঈদ-উল-আযহা সকলের কাছে কোরবানি ঈদ হিসেবে পরিচিত। মুসলমানগণ মহান রাব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জনের জন্য কোরবানির পশু কোরবানি দিচ্ছেন।  তিন দিন কোরবানির ঈদ উদযাপিত হয়।         

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com