শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৮ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
বাংলাদেশ পুনর্গঠনে জাতিসংঘে থ্রি-আর কৌশল তুলে ধরলেন প্রধানমন্ত্রী বোয়িংয়ের সঙ্গে ১১টি বিমান কেনার চুক্তি হয়েছে: মাহদী আমিন প্রধানমন্ত্রীকে অশোভন ভাষায় আক্রমণ করছে বিরোধীরা: রিজভী রাষ্ট্রপতি ও মন্ত্রী-এমপিদের বেতন বৃদ্ধির উদ্যোগ নিলে ‘বাধা দেব’: শফিকুর প্রধানমন্ত্রী ইউএনজিএর প্রথম দিন ১০ কর্মসূচিতে অংশ নিয়েছেন: মাহ্দী আমিন জাতিসংঘ মহাসচিবের প্রাতরাশে অংশ নিয়ে প্রধানমন্ত্রীর সফরসূচি শুরু জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী জ্বালানি তেলের দাম বাড়ানো ছাড়া কোনো বিকল্প ছিল না : প্রতিমন্ত্রী ন্যাম ভবন থেকে এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রীর লাশ উদ্ধার গণভোটের রায় পাশ কাটিয়ে সংবিধান সংশোধন নয় : জামায়াত

টাঙ্গাইলে ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খুন

  • আপডেট টাইম : শনিবার, ১ আগস্ট, ২০২০
  • ৩৪২ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস টাঙ্গাইল : কলেজ শিক্ষক এবং গোপালপুর উপজেলার হাদিরা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম নিক্সনকে শুক্রবার রাতে খুন করা হয়েছে।

জানা যায়, রাত সোয়া ১১টায় দুর্বৃত্তেরা এলোপাথাড়ি চাকু দিয়ে আঘাত করে তাকে খুন করা হয়।

নিহত আমিনুল ইসলাম ইউনিয়নের আজগড়া গ্রামের অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষক আলাউদ্দিন তালুকদার তারা মিয়ার পুত্র।

তিনি টাঙ্গাইলের লায়ন নজরুল ইসলাম ডিগ্রী কলেজের সমাজবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক ছিলেন। সপরিবারে ধনবাড়ী উপজেলা শহরে বাস করতেন তিনি।

প্রত্যক্ষদর্শীরা জানান, আমিনুল শুক্রবার বিকালে ধনবাড়ী থেকে আজগড়া গ্রামের নিজ বাড়িতে আসেন।

দলের সাংগঠনিক কাজ শেষে আজগড়া মোড়ে দলীয় নেতাকর্মীদের সাথে আরেক দফা বৈঠকে বসেন।

বৈঠক শেষে পৌনে ১১টার দিকে মোটর সাইকেলে রওনা হন তিনি। এ সময় আজগড়া খালের ব্রিজ পার হওয়া মাত্র সেখানে ওৎপেতে থাকা দুর্বৃত্তরা ছুরি চাকু নিয়ে তার উপর ঝাঁপিয়ে পড়ে।

তিনি মোটরসাইকেল থেকে পড়ে গেলে শরীরের আরো কয়েক স্থানে আঘাত করা হয়।

পরে আশপাশের লোকজন এসেতাকে উদ্ধার করে মধুপুর হাসপাতালে নিয়ে যান। রাত সোয়া ১১টায় মধুপুর হাসপাতালে নেয়ার পর ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, মৃত্যুর আগে তিনি খুনিদের নাম বলে গেছেন।

মধুপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার রুবিনা ইসলাম জানান, তাকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়।

গোপালপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আমীর খসরু খুনের ঘটনা নিশ্চিত করেন।

মধুপুর থানার ওসি তারেক কামাল ঘটনার সত্যতা স্বীকার করে জানান, নিহত নিক্সনের লাশ মধুপুর হাসপাতালে রয়েছে। ঈদের আগের রাতে এমন নৃশংস খুনের ঘটনায় এলাকায় আতঙ্ক সৃষ্টি করেছে।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com