বাংলা হেডলাইনস: গত ২৪ ঘণ্টায় অর্থাৎ আজ সোমবার দেশে কোভিড-১৯ এ আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছে ৩০ জন । আর গতকাল করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করে ২২ জন।
এ পর্যন্ত মোট ৩১৮৪ জন ব্যক্তি কোভিড-১৯ এ আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছে। শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১.৩২ শতাংশ।
আজ পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ৩১.৯১ শতাংশ আর গতকাল রোববার পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ছিল ২৪.০৫ শতাংশ।
গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছে ১০৬৬ জন। শনাক্ত বিবেচনায় করোনা থেকে সুস্থতার হার ৫৬.৯৬ শতাংশ । এ পর্যন্ত সুস্থ হয়েছে মোট এক লাখ ৩৭ হাজার ৯০৫ জন।
আজ সোমবার দুপুরে স্বাস্থ্য অধিদফতরের করোনা সংক্রান্ত নিয়মিত অনলাইন স্বাস্থ্য বুলেটিনে স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা উপরোক্ত তথ্যসমূহ জানান।
তিনি জানান ২৪ ঘণ্টায় যারা মৃত্যুবরণ করেছে তাদের মধ্যে পুরুষ ২৫ জন এবং নারী ৫ জন।
অধ্যাপক ডা. নাসিমা সুলতানা জানান গত ২৪ ঘণ্টায় করোনা শনাক্ত হয়েছে ১৩৫৬ জন। এ পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে মোট দুই লাখ ৪২ হাজার ১০২ জন।
গত ২৪ ঘণ্টায় ৪ হাজার ২৪৯ টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এ পর্যন্ত নমুনা পরীক্ষা হয়েছে ১১ লাখ ৯২ হাজার ৪৪৪ টি। ২৪ ঘণ্টায় পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ৩১.৯১ শতাংশ।
অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা জানান বয়স বিভাজনে গত ২৪ ঘণ্টায় ৩১ থেকে ৪০ বছরের দুইজন, ৪১ থেকে ৫০ বছরের তিনজন, ৫১ থেকে ৬০ বছরের চারজন, ৬১ থেকে ৭০ বছরের চৌদ্দ জন এবং ৭১ থেকে ৮০ বছরের পাঁচজন, ৮১ থেকে ৯০ বছরের একজন এবং ৯১ থেকে ১০০ বছরের একজন মৃত্যুবরণ করেছে।
ডা. নাসিমা সুলতানা জানান বিভাগভিত্তিক গত ২৪ ঘণ্টায় মৃতের সংখ্যা ঢাকা বিভাগে ১৫ জন, চট্টগ্রামে ৫ জন, খুলনায় ৪ জন, রাজশাহীতে ৩ জন, সিলেটে ১ জন, রংপুরে ১ জন এবং ময়মনসিংহ বিভাগে ১ জন।