বাংলা হেডলাইনস: গত ২৪ ঘণ্টায় অর্থাৎ আজ বুধবার দেশে কোভিড-১৯ এ আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা গতকাল মঙ্গলবারের চেয়ে কম এবং আক্রান্তের হারও গতকালের চেয়ে কম।
আজ করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছে ৩৩ জন । আর গতকাল মঙ্গলবার করোনায় মৃত্যুবরণ করেছে ৫০ জন ।
এ পর্যন্ত মোট ৩২৬৭ জন ব্যক্তি কোভিড-১৯ এ আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছে। শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১.৩২ শতাংশ।
গত ২৪ ঘণ্টায় অর্থাৎ আজ পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ২৩.৭৮ শতাংশ। আর গতকাল ছিল ২৪.৮৭ শতাংশ।
গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছে ১৮৯০ জন। শনাক্ত বিবেচনায় করোনা থেকে সুস্থতার হার ৫৭.৪৬ শতাংশ । এ পর্যন্ত সুস্থ হয়েছে মোট এক লাখ ৪১ হাজার ৭৫০ জন।
আজ বুধবার দুপুরে স্বাস্থ্য অধিদফতরের করোনা সংক্রান্ত নিয়মিত অনলাইন স্বাস্থ্য বুলেটিনে স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা উপরোক্ত তথ্যসমূহ জানান।
তিনি জানান ২৪ ঘণ্টায় যারা মৃত্যুবরণ করেছে তাদের মধ্যে পুরুষ ২৫ জন এবং নারী ৮ জন।
অধ্যাপক ডা. নাসিমা সুলতানা জানান গত ২৪ ঘণ্টায় করোনা শনাক্ত হয়েছে ২৬৫৪ জন। এ পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে মোট দু লাখ ৪৬ হাজার ৬৭৪ জন।
গত ২৪ ঘণ্টায় ১১ হাজার ১৬০ টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এ পর্যন্ত নমুনা পরীক্ষা হয়েছে ১২ লাখ ১২ হাজার ৪১৬ টি। ২৪ ঘণ্টায় পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ২৩.৭৮ শতাংশ।
অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা জানান বয়স বিভাজনে গত ২৪ ঘণ্টায় ৩১ থেকে ৪০ বছরের দুইজন, ৪১ থেকে ৫০ বছরের চারজন, ৫১ থেকে ৬০ বছরের আট জন, ৬১ থেকে ৭০ বছরের দশ জন, ৭১ থেকে ৮০ বছরের ছয়জন, ৮১ থেকে ৯০ বছরের একজন এবং ৯১ থেকে ১০০ বছরের দুইজন মৃত্যুবরণ করেছে।
ডা. নাসিমা সুলতানা জানান বিভাগভিত্তিক গত ২৪ ঘণ্টায় মৃতের সংখ্যা ঢাকা বিভাগে ১৮ জন, চট্টগ্রামে ৯ জন, রংপুরে ৩ জন, রাজশাহীতে ১ জন, খুলনায় ১ জন এবং বরিশাল বিভাগে ১ জন ।