রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫৮ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
জাসদ কার্যালয় থেকে প্রায় ৩০০ জন হেফাজতে: পুলিশ ফ্যাসিবাদীদের সহায়তা করলে কঠোর ব্যবস্থা : স্বরাষ্ট্রমন্ত্রী বাংলাদেশ পুনর্গঠনে জাতিসংঘে থ্রি-আর কৌশল তুলে ধরলেন প্রধানমন্ত্রী বোয়িংয়ের সঙ্গে ১১টি বিমান কেনার চুক্তি হয়েছে: মাহদী আমিন প্রধানমন্ত্রীকে অশোভন ভাষায় আক্রমণ করছে বিরোধীরা: রিজভী রাষ্ট্রপতি ও মন্ত্রী-এমপিদের বেতন বৃদ্ধির উদ্যোগ নিলে ‘বাধা দেব’: শফিকুর প্রধানমন্ত্রী ইউএনজিএর প্রথম দিন ১০ কর্মসূচিতে অংশ নিয়েছেন: মাহ্দী আমিন জাতিসংঘ মহাসচিবের প্রাতরাশে অংশ নিয়ে প্রধানমন্ত্রীর সফরসূচি শুরু জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী জ্বালানি তেলের দাম বাড়ানো ছাড়া কোনো বিকল্প ছিল না : প্রতিমন্ত্রী

মির্জাপুরে কর্মস্থলমুখী দুই বন্ধুর গলাকাটা লাশ উদ্ধার

  • আপডেট টাইম : শনিবার, ৮ আগস্ট, ২০২০
  • ৪২৯ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস টাঙ্গাইল : ঈদের ছুটি শেষে কর্মস্থলমুখী দুই বন্ধুর গলাকাটা লাশ উদ্ধার করেছে থানা পুলিশ।

শনিবার সকাল আটটার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের মির্জাপুর উপজেলার নাসির গ্লাস ওয়ার ফ্যাক্টরির পূর্বপাশের ডোবা থেকে তাদের লাশ উদ্ধার করা হয়।

পুলিশ একে দুর্ঘটনা বললেও স্থানীয় ও নিহতের স্বজনরা বলছে এটি হত্যাকান্ড।

নিহতরা হলেন কুড়িগ্রাম জেলার চিলমাড়ী উপজেলার ঝান্ডিনগর গ্রামের ফরিদ বেপারীর ছেলে মাসুরানা (৩০)  এবং রংপুরের কুতোয়ালি থানার চানবাড়ী গ্রামের মকবুল হোসেনের ছেলে মামুন (২৮)

নিহত মাসুদ রানা গাজীপুরে কাশিমপুর গ্রামীণ ফেব্রিক্স ফ্যাশন লিঃ এ চাকুরীরত ছিলেন এবং মামুন আশুলিয়ার চক্রবর্তী নামক স্থানে বিকাশের এজেন্ট। তারা দুজনেই চক্রবর্তী ফজিলাতুন্নেসা মেডিকেল কলেজের পাশে পাশাপাশি ভাড়া বাসায় থাকেন।

ঈদের ছুটি শেষে তারা দুজনেই মোটরসাইকেল (ঢাকা মেট্রো- ল- ২৭-৫৫৩৮) যোগে শুক্রবার রাত আটটার দিকে কর্মস্থলের উদ্দেশ্যে রওনা দেন।

শনিবার সকালে স্থানীয় লোকজনের কাছে খবর পেয়ে মির্জাপুর থানা পুলিশ উপজেলার গোড়াই সোহাগপুরের নাসির গ্লাস ওয়ার ফ্যাক্টরির পূর্ব পাশের ডোবা থেকে তাদের লাশ উদ্ধার করে।

একইসাথে পুলিশ মোটরসাইকেল, ৫ টি মোবাইল ফোন উদ্ধার করে।

মির্জাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সায়েদুর রহমান বলেন, ধারণা করা হচ্ছে লাশ দুটি দুর্ঘটনা কবলিত। তবে ময়নাতদন্তের রিপোর্ট আসার পর বিষয়টি নিশ্চিত হওয়া যাবে।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com