বাংলা হেডলাইনস: দেশে কোভিড-১৯ (করোনাভাইরাস) এ আক্রান্ত হয়ে পর পর তিন দিন মৃতের সংখ্যা বৃদ্ধি পেয়েছে।
গত ২৪ ঘণ্টায় অর্থাৎ আজ রবিবার কোভিড-১৯ এ আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছে ৩৪ জন আর গতকাল শনিবার মৃত্যুবরণ করেছে ৩২ জন। গত পরশু শুক্রবার মৃত্যুবরণ করেছে ২৭ জন।
এ পর্যন্ত মোট ৩,৩৯৯ জন ব্যক্তি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছে। শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১.৩২ শতাংশ।
গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছে ১৭৬৬ জন। শনাক্ত বিবেচনায় করোনা থেকে সুস্থতার হার ৫৭.৬০ শতাংশ । এ পর্যন্ত সুস্থ হয়েছে মোট এক লাখ ৪৮ হাজার ৩৭০ জন।
আজ রবিবার দুপুরে স্বাস্থ্য অধিদফতরের করোনা সংক্রান্ত নিয়মিত অনলাইন স্বাস্থ্য বুলেটিনে স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা উপরোক্ত তথ্যসমূহ জানান।
অধ্যাপক ডা. নাসিমা সুলতানা জানান গত ২৪ ঘণ্টায় করোনা শনাক্ত হয়েছে ২৪৮৭ জন। এ পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে মোট দুই লাখ ৫৭ হাজার ৬০০ জন। গত ২৪ ঘণ্টায় পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ২৩.১২ শতাংশ।
গত ২৪ ঘণ্টায় ১০ হাজার ৭৫৯ টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এ পর্যন্ত নমুনা পরীক্ষা হয়েছে ১২ লাখ ৬০ হাজার ৩১৯ টি।
তিনি জানান ২৪ ঘণ্টায় যারা মৃত্যুবরণ করেছে তাদের মধ্যে পুরুষ ৩১ জন এবং নারী ৩ জন। এ পর্যন্ত পুরুষ ২৬৮৬ জন (৭৯.০৩ শতাংশ) এবং নারী ৭১৩ জন (২০.৯৮ শতাংশ) মৃত্যুবরণ করেছে।
অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা জানান বয়স বিভাজনে গত ২৪ ঘণ্টায় ২১ থেকে ৩০ বছরের একজন, ৩১ থেকে ৪০ বছরের চারজন, ৪১ থেকে ৫০ বছরের পাঁচজন, ৫১ থেকে ৬০ বছরের ছয়জন, ৬১ থেকে ৭০ বছরের এগারো জন, ৭১ থেকে ৮০ বছরের ছয়জন এবং ৮১ থেকে ৯০ বছরের একজন মৃত্যুবরণ করেছে।
তিনি জানান বিভাগভিত্তিক গত ২৪ ঘণ্টায় মৃতের সংখ্যা ঢাকা বিভাগে ১৪ জন, খুলনায় ৭ জন, চট্টগ্রামে ৬ জন, রাজশাহীতে ৪ জন, রংপুরে ২ জন এবং ময়মনসিংহ বিভাগে ১ জন।