শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২৫ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
বাংলাদেশ পুনর্গঠনে জাতিসংঘে থ্রি-আর কৌশল তুলে ধরলেন প্রধানমন্ত্রী বোয়িংয়ের সঙ্গে ১১টি বিমান কেনার চুক্তি হয়েছে: মাহদী আমিন প্রধানমন্ত্রীকে অশোভন ভাষায় আক্রমণ করছে বিরোধীরা: রিজভী রাষ্ট্রপতি ও মন্ত্রী-এমপিদের বেতন বৃদ্ধির উদ্যোগ নিলে ‘বাধা দেব’: শফিকুর প্রধানমন্ত্রী ইউএনজিএর প্রথম দিন ১০ কর্মসূচিতে অংশ নিয়েছেন: মাহ্দী আমিন জাতিসংঘ মহাসচিবের প্রাতরাশে অংশ নিয়ে প্রধানমন্ত্রীর সফরসূচি শুরু জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী জ্বালানি তেলের দাম বাড়ানো ছাড়া কোনো বিকল্প ছিল না : প্রতিমন্ত্রী ন্যাম ভবন থেকে এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রীর লাশ উদ্ধার গণভোটের রায় পাশ কাটিয়ে সংবিধান সংশোধন নয় : জামায়াত

আজ করোনা শনাক্ত কম।। মৃত্যু ৩৯

  • আপডেট টাইম : সোমবার, ১০ আগস্ট, ২০২০
  • ২৭২ দেখা হয়েছে
ফাইল ফটো।

বাংলা হেডলাইনস: দেশে কোভিড-১৯  (করোনাভাইরাস) এ শনাক্তের হার গতকালের তুলনায় আজ সোমবার কম।

গত ২৪ ঘণ্টায় অর্থাৎ আজ সোমবার পরীক্ষা বিবেচনায় করোনা শনাক্তের হার ২২.৬২ শতাংশ। গতকাল রবিবার পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ছিল ২৩.১২ শতাংশ।  

গত ২৪ ঘণ্টায় কোভিড-১৯ এ আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছে ৩৯ জন। আর গতকাল মৃতের সংখ্যা ছিল ৩৪ জন।  

এ পর্যন্ত মোট ৩,৪৩৮ জন ব্যক্তি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছে। শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১.৩২ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছে ২০৬৭ জন। শনাক্ত বিবেচনায় করোনা থেকে সুস্থতার হার ৫৭.৭৫ শতাংশ । এ পর্যন্ত সুস্থ হয়েছে মোট এক লাখ ৫০ হাজার ৪৩৭ জন।

আজ সোমবার দুপুরে স্বাস্থ্য অধিদফতরের করোনা সংক্রান্ত নিয়মিত অনলাইন স্বাস্থ্য বুলেটিনে স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা উপরোক্ত তথ্যসমূহ জানান।

অধ্যাপক ডা. নাসিমা সুলতানা জানান গত ২৪ ঘণ্টায় করোনা শনাক্ত হয়েছে ২৯০৭ জন। এ পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে মোট দুই লাখ ৬০ হাজার ৫০৭ জন।

গত ২৪ ঘণ্টায় ১২ হাজার ৮৪৯ টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এ পর্যন্ত নমুনা পরীক্ষা হয়েছে ১২ লাখ ৭৩ হাজার ১৬৮ টি।

তিনি জানান ২৪ ঘণ্টায় যারা মৃত্যুবরণ করেছে তাদের মধ্যে পুরুষ ৩৫ জন এবং নারী ৪ জন।  এ পর্যন্ত পুরুষ ২৭২১ জন (৭৯.১৪ শতাংশ) এবং নারী ৭১৭ জন (২০.৮৬ শতাংশ) মৃত্যুবরণ করেছে।

অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা জানান বয়স বিভাজনে গত ২৪ ঘণ্টায় শূন্য থেকে ১০ বছরের একজন, ২১ থেকে ৩০ বছরের একজন, ৩১ থেকে ৪০ বছরের একজন, ৪১ থেকে ৫০ বছরের তিনজন, ৫১ থেকে ৬০ বছরের দশজন, ৬১ থেকে ৭০ বছরের তেরো জন, ৭১ থেকে ৮০ বছরের ছয়জন এবং ৮১ থেকে ৯০ বছরের চারজন মৃত্যুবরণ করেছে।  

তিনি জানান বিভাগভিত্তিক গত ২৪ ঘণ্টায় মৃতের সংখ্যা ঢাকা বিভাগে ১২ জন, রাজশাহীতে ৮ জন, চট্টগ্রামে ৭ জন, খুলনায় ৬ জন, ময়মনসিংহে ৩ জন, বরিশালে ২ জন এবং রংপুর বিভাগে ১ জন।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com