বাংলা হেডলাইনস: বাংলাদেশে এপর্যন্ত কোভিড-১৯ এ আক্রান্ত হয়ে সর্বোচ্চ সংখ্যক ব্যক্তি মৃত্যুবরণ করেছে ঢাকা বিভাগে আর সবচেয়ে কম মৃত্যুবরণ করেছে ময়মনসিংহ বিভাগে ।
ঢাকা বিভাগে করোনায় মৃত্যুবরণ করেছে ১৬৩৯ জন এবং ময়মনসিংহ বিভাগে ৭৫ জন।
আজ সোমবার দুপুরে স্বাস্থ্য অধিদফতরের করোনা সংক্রান্ত নিয়মিত অনলাইন স্বাস্থ্য বুলেটিনে স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা এই তথ্য জানান।
তিনি বলেন এপর্যন্ত বিভাগ অনুযায়ী মৃতের সংখ্যা ঢাকা বিভাগে ১৬৩৯ জন, চট্টগ্রাম ৮১১ জন, খুলনা ২৬৫ জন, রাজশাহী ২২১ জন, সিলেট, ১৫৮ জন , রংপুর ১৩৫ জন , বরিশাল ১৩৪ জন এবং ময়মনসিংহ বিভাগে ৭৫ জন।
দেশে এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে ৩৪৩৮ জন ব্যক্তি মৃত্যুবরণ করেছে।