শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০৬:৪৪ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
বাংলাদেশ ও চীনের মধ্যে ১৩টি সমঝোতা স্মারক সই করের আওতায় আসছে মুদি দোকান, বিউটি পার্লার আওয়ামী লীগ নিষিদ্ধ কি না, সেটা নির্ধারিত হবে আদালতে: উপদেষ্টা জাহেদ শ্রমবাজার উন্মুক্ত করতে মালয়েশিয়ার প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর মালয়েশিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমানকে লাল গালিচা সংবর্ধনা ‘নব্য ফ্যাসিবাদকে’ বিদায় জানাতে আরেকটি বিপ্লবের জন্য প্রস্তুত থাকুন: জামায়াত আমির জামায়াত একটি রেজিমেন্টেড পলিটিক্যাল পার্টি: মির্জা ফখরুল সরকার ইতোমধ্যে অনেক অঘটন ঘটিয়ে ফেলেছে : জামায়াত আমির এসএসসি, এইচএসসি পরীক্ষায় সব শিক্ষাবোর্ডে অভিন্ন প্রশ্নপত্র হবে: শিক্ষামন্ত্রী যারা ‘সরকারকে সময় দেওয়া যাবে না’ বলছে তাদের বিষয়ে সতর্ক থাকুন : প্রধানমন্ত্রী

নাগেশ্বরীতে করোনায় পল্লী চিকিৎসককের মৃত্যু

  • আপডেট টাইম : সোমবার, ১০ আগস্ট, ২০২০
  • ২২১ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস কুড়িগ্রাম:  কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলায় হোম আইসোলেশনে থেকে করোনা পজিটিভ এক রোগীর মৃত্যু হয়েছে। 

করোনায় মৃত পল্লী চিকিৎসক নুর ইসলাম মন্ডল (৬২) নাগেশ্বরী রাম খানার  পুর্ব শাখার গঞ্জ গ্রামের মৃত রমজান আলী মন্ডলের পুত্র।

পারিবারিক সুত্র জানায়,  করোনা উপসর্গ থাকায় গত ৪ আগস্ট তার নমুনা সংগ্রহ করে নাগেশ্বরী উপজেলা স্বাস্থ্য বিভাগ। তখন থেকেই তিনি হোম আইসোলেশনে ছিলেন।

গত ৬ আগষ্ট তার নমুনার ফলাফল পজিটিভ আসে। সোমবার ১০ আগষ্ট  সকাল সাড়ে ৭ টার দিকে মারা যান তিনি।         

সিভিল সার্জন ডা: হাবিবুর রহমান করোনায় আক্রান্ত হয়ে ওই ব্যক্তির মৃত্যু হয়েছে জানিয়ে বলেন, করোনা আক্রান্ত হয়ে জেলায় মৃত্যুবরণকারীর সংখ্যা ১০ এ দাঁড়ালো।          

এদিকে ইকরামুল উম্মাহ ফাউন্ডেশনের জেলা সভাপতি মুফতি আমিনুল ইসলাম বেলালীর নেতৃত্বে তার দল  মৃতের নামাজে জানাযা সম্পন্ন করা হয়।

 ফাউন্ডেশনের সভাপতি বেলালী জানান, তিনি ও তার দল বাদ যোহর প্রচলিত স্বাস্থ্য বিধি মেনে মৃতের কাফন দাফন ও নামাজে জানাযা সম্পন্ন করেন।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com