শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০৮:৫৯ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
বাংলাদেশ ও চীনের মধ্যে ১৩টি সমঝোতা স্মারক সই করের আওতায় আসছে মুদি দোকান, বিউটি পার্লার আওয়ামী লীগ নিষিদ্ধ কি না, সেটা নির্ধারিত হবে আদালতে: উপদেষ্টা জাহেদ শ্রমবাজার উন্মুক্ত করতে মালয়েশিয়ার প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর মালয়েশিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমানকে লাল গালিচা সংবর্ধনা ‘নব্য ফ্যাসিবাদকে’ বিদায় জানাতে আরেকটি বিপ্লবের জন্য প্রস্তুত থাকুন: জামায়াত আমির জামায়াত একটি রেজিমেন্টেড পলিটিক্যাল পার্টি: মির্জা ফখরুল সরকার ইতোমধ্যে অনেক অঘটন ঘটিয়ে ফেলেছে : জামায়াত আমির এসএসসি, এইচএসসি পরীক্ষায় সব শিক্ষাবোর্ডে অভিন্ন প্রশ্নপত্র হবে: শিক্ষামন্ত্রী যারা ‘সরকারকে সময় দেওয়া যাবে না’ বলছে তাদের বিষয়ে সতর্ক থাকুন : প্রধানমন্ত্রী

মান্দায় নতুন স্বাস্থ্য কর্মকর্তাকে বরণ

  • আপডেট টাইম : মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২০
  • ২২০ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস নওগাঁ : নওগাঁর মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নতুন কর্মকর্তা ডা. বিজয় কুমার রায়কে বরণ করে নেয়া হয়েছে।

গতকাল বেলা ১১টার দিকে স্বাস্থ্য কর্মকর্তার অফিস কক্ষে ফুলের তোড়া দিয়ে তাকে বরণ করে নেয়া হয়।

এ সময় স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসার নতুন দায়িত্বপ্রাপ্ত চিকিৎসক নিলয় কুমার প্রামানিক, ডা. সৌরভ কুমার চক্রবর্তী, ডা. রেশমি আহমেদ, ডা. রিংকি সেনসহ কর্মকর্তা-কর্মচারিগণ উপস্থিত ছিলেন। 

সংশ্লিষ্ট সুত্র জানায়, মান্দা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মুহাম্মদ মশিউর রহমান গত ২৮ জুলাই বদলি হয়ে ঢাকার কেরানিগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে যোগদান করেন। এতে করে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার পদটি শুন্য হয়ে যায়।

এ অবস্থায় নিয়ামতপুর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. তোফাজ্জল হোসেন ৮দিন মান্দা স্বাস্থ্য কমপ্লেক্সে অতিরিক্ত দায়িত্ব পালন করেন।

পরবর্তীতে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকের নির্বাহী আদেশে আবাসিক চিকিৎসক বিজয় কুমার রায় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা হিসেবে যোগদান করেন।

অন্যদিকে মান্দা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসকের দায়িত্বপ্রাপ্ত হন ডা. নিলয় কুমার প্রামানিক।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com