বাংলা হেডলাইনস: দেশে আজ মঙ্গলবার কোভিড-১৯ এ আক্রান্ত এবং মৃতের সংখ্যা গতকালের চেয়ে কম।
গত ২৪ ঘণ্টায় অর্থাৎ আজ মঙ্গলবার পরীক্ষা বিবেচনায় করোনা শনাক্তের হার ২০.২২ শতাংশ আর সোমবার পরীক্ষা বিবেচনায় করোনা শনাক্তের হার ছিল ২২.৬২ শতাংশ।
গত ২৪ ঘণ্টায় অর্থাৎ আজ মঙ্গলবার কোভিড-১৯ এ আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছে ৩৩ জন। গতকাল সোমবার মৃতের সংখ্যা ছিল ৩৯ জন।
এ পর্যন্ত মোট ৩,৪৭১ জন ব্যক্তি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছে। শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১.৩২ শতাংশ।
গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছে ১৫৩৫ জন। শনাক্ত বিবেচনায় করোনা থেকে সুস্থতার হার ৫৭.৬৭ শতাংশ । এ পর্যন্ত সুস্থ হয়েছে মোট এক লাখ ৫১ হাজার ৯৭২ জন।
আজ মঙ্গলবার দুপুরে স্বাস্থ্য অধিদফতরের করোনা সংক্রান্ত নিয়মিত অনলাইন স্বাস্থ্য বুলেটিনে স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা উপরোক্ত তথ্যসমূহ জানান।
অধ্যাপক ডা. নাসিমা সুলতানা জানান গত ২৪ ঘণ্টায় করোনা শনাক্ত হয়েছে ২৯৯৬ জন। এ পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে মোট দুই লাখ ৬৩ হাজার ৫০৩ জন।
গত ২৪ ঘণ্টায় ১৪ হাজার ৮২০ টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এ পর্যন্ত নমুনা পরীক্ষা হয়েছে ১২ লাখ ৮৭ হাজার ৯৮৮টি।
তিনি জানান ২৪ ঘণ্টায় যারা মৃত্যুবরণ করেছে তাদের মধ্যে পুরুষ ২৮ জন এবং নারী ৫ জন। এ পর্যন্ত পুরুষ ২৭৪৯ জন (৭৯.২০ শতাংশ) এবং নারী ৭২২ জন (২০.৮০ শতাংশ) মৃত্যুবরণ করেছে।
অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা জানান বয়স বিভাজনে গত ২৪ ঘণ্টায় ১১ থেকে ২০ বছরের একজন, ৩১ থেকে ৪০ বছরের পাঁচজন, ৪১ থেকে ৫০ বছরের দুইজন, ৫১ থেকে ৬০ বছরের সাতজন, ৬১ থেকে ৭০ বছরের চৌদ্দ জন, ৭১ থেকে ৮০ বছরের তিনজন এবং ৮১ থেকে ৯০ বছরের তিনজন মৃত্যুবরণ করেছে।
তিনি জানান বিভাগভিত্তিক গত ২৪ ঘণ্টায় মৃতের সংখ্যা ঢাকা বিভাগে ১৫ জন, রাজশাহীতে ৫ জন, চট্টগ্রামে ৫ জন, রংপুরে ৪ জন, খুলনায় ৩ জন এবং ময়মনসিংহ বিভাগে ১ জন।