বাংলা হেডলাইনস: বিশ্ব স্বাস্থ্য সংস্থার বাংলাদেশে কোভিড-১৯ এ আক্রান্ত শনাক্তের আপডেট অনুযায়ী ঢাকা বিভাগে করোনা শনাক্তের হার সবচেয়ে বেশি ৬৪.৭ শতাংশ।
আজ মঙ্গলবার দুপুরে স্বাস্থ্য অধিদফতরের করোনা সংক্রান্ত নিয়মিত অনলাইন স্বাস্থ্য বুলেটিনে স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা এই তথ্য জানান।
তিনি জানান বিশ্ব স্বাস্থ্য সংস্থার বাংলাদেশে কোভিড-১৯ এ আক্রান্ত ব্যক্তি শনাক্তের হার ১০ আগস্ট পর্যন্ত আপডেট অনুযায়ী ঢাকা বিভাগে ৬৪.৭ শতাংশ, চট্টগ্রামে ১৪.৪ শতাংশ, রাজশাহী ৫.৫ শতাংশ, খুলনা ৫.১ শতাংশ, সিলেট ৩.২ শতাংশ, রংপুর ২.৭ শতাংশ, বরিশাল ২.৫ শতাংশ এবং ময়মনসিংহ বিভাগে ১.৯ শতাংশ।