শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০৮:৫৯ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
বাংলাদেশ ও চীনের মধ্যে ১৩টি সমঝোতা স্মারক সই করের আওতায় আসছে মুদি দোকান, বিউটি পার্লার আওয়ামী লীগ নিষিদ্ধ কি না, সেটা নির্ধারিত হবে আদালতে: উপদেষ্টা জাহেদ শ্রমবাজার উন্মুক্ত করতে মালয়েশিয়ার প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর মালয়েশিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমানকে লাল গালিচা সংবর্ধনা ‘নব্য ফ্যাসিবাদকে’ বিদায় জানাতে আরেকটি বিপ্লবের জন্য প্রস্তুত থাকুন: জামায়াত আমির জামায়াত একটি রেজিমেন্টেড পলিটিক্যাল পার্টি: মির্জা ফখরুল সরকার ইতোমধ্যে অনেক অঘটন ঘটিয়ে ফেলেছে : জামায়াত আমির এসএসসি, এইচএসসি পরীক্ষায় সব শিক্ষাবোর্ডে অভিন্ন প্রশ্নপত্র হবে: শিক্ষামন্ত্রী যারা ‘সরকারকে সময় দেওয়া যাবে না’ বলছে তাদের বিষয়ে সতর্ক থাকুন : প্রধানমন্ত্রী

রাঙ্গামাটি পিসিআর ল্যাবে করোনা শনাক্ত ৮ জন

  • আপডেট টাইম : বুধবার, ১২ আগস্ট, ২০২০
  • ২৪৮ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস রাঙ্গামাটি: প্রথম বারের মতো রাঙ্গামাটি জেনারেল হাসপাতাল পিসিআর ল্যাব থেকে করোনা শনাক্তের ফলাফল পাওয়া গেছে।

উদ্বোধনের ৫ দিন পর আজ বুধবার (১২ জুলাই) বিকেলে প্রথমবারের মতো করোনা রোগী শনাক্তের ফলাফল পাওয়া গেছে বলে নিশ্চিত করেছেন রাঙ্গামাটি সিভিল সার্জন ডা: বিপাশ খীসা।

তিনি জানান, প্রথম দিন রাঙ্গামাটি থেকে ৮ জনের পজিটিভ রিপোর্ট এসেছে। বর্তমানে রাঙ্গামাটি জেলায় রোগী হচ্ছে ৭২২ জন।

রাঙ্গামাটি স্বাস্থ্য বিভাগের করোনার ফোকাল পারসন মোস্তফা কামাল জানান, প্রথম দিনই আমরা বেশ কিছু ফলাফল পেয়েছি রাঙ্গামাটি জেলার মোট ৩৪টি নমুনা পরীক্ষার জন্য রাঙ্গামাটি পিসিআর ল্যাবে পাঠানো হয়েছিলো।

তার মধ্যে থেকে ৮ জনের নমুনা পজিটিভ এবং ২৬ জনের নমুনা নেগেটিভ এসেছে।

রাঙ্গামাটি করোনার ফোকাল পারসন ডাঃ মোস্তফা কামাল জানান, অত্যন্ত সুখবর বিষয় হচ্ছে আমাদের কার্যক্রম সন্তোষ জনক।

কয়েকদিন আমরা পরীক্ষামুলক কার্যক্রম চালালেও বুধবার বিকালে আমরা ফলাফল দিয়েছি। আশা করছি রোগীদের আর বেশীদিন অপেক্ষা করতে হবে না। দিনে দিনেই আমরা ফলাফল পেয়ে যাবো।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com