বাংলা হেডলাইনস: দেশে গত ২৪ ঘণ্টায় অর্থাৎ আজ বুধবার কোভিড-১৯ এ আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছে ৪২ জন। আর গতকাল মঙ্গলবার মৃতের সংখ্যা ছিল ৩৩ জন।
৪২ জন মৃতের মধ্যে ২৭ জনই ঢাকা বিভাগের।
এ পর্যন্ত মোট ৩,৫১৩ জন ব্যক্তি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছে। শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১.৩২ শতাংশ।
গত ২৪ ঘণ্টায় পরীক্ষা বিবেচনায় করোনা শনাক্তের হার ২০.২২ শতাংশ
গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছে ১১১৭ জন। শনাক্ত বিবেচনায় করোনা থেকে সুস্থতার হার ৫৭.৪৪ শতাংশ । এ পর্যন্ত সুস্থ হয়েছে মোট এক লাখ ৫৩ হাজার ৮৯ জন।
আজ বুধবার স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতিতে এই তথ্য জানানো হয়। আজ থেকে স্বাস্থ্য অধিদফতরের করোনা সংক্রান্ত নিয়মিত অনলাইন স্বাস্থ্য বুলেটিন বন্ধ রয়েছে।
প্রেস বিজ্ঞপ্তিতিতে বলা হয় গত ২৪ ঘণ্টায় করোনা শনাক্ত হয়েছে ২৯৯৫ জন। এ পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে মোট দুই লাখ ৬৬ হাজার ৪৯৮ জন। গত ২৪ ঘণ্টায় পরীক্ষা বিবেচনায় করোনা শনাক্তের হার ২০.৩০ শতাংশ।
গত ২৪ ঘণ্টায় ১৪ হাজার ৭৫১ টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এ পর্যন্ত নমুনা পরীক্ষা হয়েছে ১৩ লাখ ০২ হাজার ৭১৯ টি।
২৪ ঘণ্টায় যারা মৃত্যুবরণ করেছে তাদের মধ্যে পুরুষ ৩৩ জন এবং নারী ৯ জন।
বয়স বিভাজনে গত ২৪ ঘণ্টায় ২১ থেকে ৩০ বছরের একজন, ৩১ থেকে ৪০ বছরের দুইজন, ৪১ থেকে ৫০ বছরের চারজন, ৫১ থেকে ৬০ বছরের এগারো জন এবং ৬০ বছরের উপরে ২৪ মৃত্যুবরণ করেছে।
বিভাগভিত্তিক গত ২৪ ঘণ্টায় মৃতের সংখ্যা ঢাকা বিভাগে ২৭ জন, সিলেটে ৪ জন, চট্টগ্রামে ৩ জন, খুলনায় ৩ জন, রংপুরে ২ জন, ময়মনসিংহে ২ জন এবং বরিশাল বিভাগে ১ জন।