শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০৭:৪৪ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
বাংলাদেশ ও চীনের মধ্যে ১৩টি সমঝোতা স্মারক সই করের আওতায় আসছে মুদি দোকান, বিউটি পার্লার আওয়ামী লীগ নিষিদ্ধ কি না, সেটা নির্ধারিত হবে আদালতে: উপদেষ্টা জাহেদ শ্রমবাজার উন্মুক্ত করতে মালয়েশিয়ার প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর মালয়েশিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমানকে লাল গালিচা সংবর্ধনা ‘নব্য ফ্যাসিবাদকে’ বিদায় জানাতে আরেকটি বিপ্লবের জন্য প্রস্তুত থাকুন: জামায়াত আমির জামায়াত একটি রেজিমেন্টেড পলিটিক্যাল পার্টি: মির্জা ফখরুল সরকার ইতোমধ্যে অনেক অঘটন ঘটিয়ে ফেলেছে : জামায়াত আমির এসএসসি, এইচএসসি পরীক্ষায় সব শিক্ষাবোর্ডে অভিন্ন প্রশ্নপত্র হবে: শিক্ষামন্ত্রী যারা ‘সরকারকে সময় দেওয়া যাবে না’ বলছে তাদের বিষয়ে সতর্ক থাকুন : প্রধানমন্ত্রী

বগুড়ায় করোনায় প্রকৌশলীর মৃত্যু

  • আপডেট টাইম : বুধবার, ১২ আগস্ট, ২০২০
  • ২৩৯ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস বগুড়া : করোনাভাইরাসে আক্রান্ত হয়ে নওগাঁর এলজিইডির উপ-সহকারি প্রকৌশলী জুলফিকার আলী টেটু (৩৫) মারা গেছেন।

মঙ্গলবার সন্ধ্যায় তিনি বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতাল আইসোলেশনে মৃত্যুবরণ করেন।

কোয়ান্টাম ফাউন্ডেশনের স্বেচ্ছাসেবীরা মৃতদেহ প্রস্তুতের পর হাসপাতাল চত্বরে জানাযা করেন। দাফনের জন্য লাশ পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে।

বগুড়ার শজিমেক হাসপাতাল সূত্র জানায়, নওগাঁ এলজিইডির উপ-সহকারি প্রকৌশলী বগুড়া সদরের এরুলিয়া ইউনিয়নের ঘোলাগাড়ি গ্রামের বাসিন্দা।

তিনি করোনা উপসর্গ নিয়ে গত ৮ আগস্ট শজিমেক হাসপাতাল আইসোলেশনে ভর্তি হন। ১০ আগস্ট তার নমুনায় করোনা পজিটিভ পাওয়া যায়।

চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার সন্ধ্যার দিকে তিনি মারা যান।

কোয়ান্টাম ফাউন্ডেশন বগুড়া শাখার সংগঠক প্রকৌশলী মিজানুর রহমান জানান, স্বাস্থ্যবিধি মেনে প্রকৌশলী জুলফিকার আলী টেটুর মরদেহ প্রস্তুত ও জানাযা করা হয়েছে। রাতেই তার লাশ পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com