রবিবার, ২৮ জুন ২০২৬, ১২:০৫ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
চীন-মালয়েশিয়া সফর শেষে ঢাকায় ফিরেছেন প্রধানমন্ত্রী বাংলাদেশ ও চীনের মধ্যে ১৩টি সমঝোতা স্মারক সই করের আওতায় আসছে মুদি দোকান, বিউটি পার্লার আওয়ামী লীগ নিষিদ্ধ কি না, সেটা নির্ধারিত হবে আদালতে: উপদেষ্টা জাহেদ শ্রমবাজার উন্মুক্ত করতে মালয়েশিয়ার প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর মালয়েশিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমানকে লাল গালিচা সংবর্ধনা ‘নব্য ফ্যাসিবাদকে’ বিদায় জানাতে আরেকটি বিপ্লবের জন্য প্রস্তুত থাকুন: জামায়াত আমির জামায়াত একটি রেজিমেন্টেড পলিটিক্যাল পার্টি: মির্জা ফখরুল সরকার ইতোমধ্যে অনেক অঘটন ঘটিয়ে ফেলেছে : জামায়াত আমির এসএসসি, এইচএসসি পরীক্ষায় সব শিক্ষাবোর্ডে অভিন্ন প্রশ্নপত্র হবে: শিক্ষামন্ত্রী

মানিকগঞ্জ জেলা ছাত্রলীগের সহ-সম্পাদক হামজা দল থেকে বহিস্কার

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৩ আগস্ট, ২০২০
  • ২৭৪ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস মানিকগঞ্জ :  মাদক মামলায় জেলে  অন্তরিন  অন্তরীণ থাকা মানিকগঞ্জ জেলা ছাত্রলীগের সহ-সম্পাদক হামজা খানকে দল থেকে সাময়িক বহিস্কার করা হয়েছে।

গতকাল বুধবার বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির জরুরী সিদ্ধান্তে সংগঠনের নীতি আদর্শ বর্হিভুত কাজে জড়িত থাকা ও দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে হামজা খানকে দল থেকে সাময়িক বহিস্কার করা হয়।

কেন্দ্রীয় কমিটির সভাপতি আল-নাহিয়ান খান জয় ও সাধারন সম্পাদক লেখন ভট্টাচার্য স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানা গেছে।

মানিকগঞ্জ জেলা ছাত্রলীগের সভাপতি কাজী রাজু আহমেদ বুলবুল বৃহস্পতিবার এই তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, মানিকগঞ্জ জেলা ছাত্রলীগের কমিটির সহ সম্পাদক হামজা খানকে এর আগেও দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ এনে শোকজ করা হয়েছিল। যা কেন্দ্রীয় কমিটিকে অবহিত করা হয়েছিল।

সর্বশেষ গত ৯ আগষ্ট রাতে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেটের কাছে মাদকসহ আটক হওয়ার পর মাদক মামলায় তিন মাসের জেল ও ৫ হাজার টাকা জরিমানা করে সরাসরি জেল হাজতে প্রেরণ করেন।

দন্ডপ্রাপ্ত হামজা খান পৌর এলাকার মৃত মালেক খানের ছেলে।

এর আগে ৩ জুলাই মানিকগঞ্জ-১ আসনের সংসদ সদস্য জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক নাঈমুর রহমান দুর্জয়কে নিয়ে ফেসবুকে আপত্তিকর স্ট্যাটাস  দেওয়ায় অভিযোগে তথ্য প্রযুক্তি আইনের মামলায় হামজা খান গ্রেফতার হয়ে জেল হাজতে যান।

ওই মামলায় হামজা খান জামিনে মুক্তি পেয়েছিলেন। এসব অভিযোগের কারণে তাকে দল থেকে সাময়িক বহিস্কার হরা হলো।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com