বাংলা হেডলাইনস: দেশে গত ২৪ ঘণ্টায় অর্থাৎ আজ শুক্রবার কোভিড-১৯ এ আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছে ৩৪ জন । আর গতকাল বৃহস্পতিবার মৃতের সংখ্যা ছিল ৪৪ জন।
এ পর্যন্ত মোট ৩,৫৯১ জন ব্যক্তি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছে। শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১.৩২ শতাংশ।
গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছে ১৭৫২ জন। শনাক্ত বিবেচনায় করোনা থেকে সুস্থতার হার ৫৭.৬১ শতাংশ ।
এ পর্যন্ত সুস্থ হয়েছে মোট এক লাখ ৫৬ হাজার ৬২৩ জন।
আজ শুক্রবার স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতিতে এই তথ্য জানানো হয়।
প্রেস বিজ্ঞপ্তিতিতে বলা হয় গত ২৪ ঘণ্টায় করোনা শনাক্ত হয়েছে ২৭৬৬ জন। এ পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে মোট দুই লাখ ৭১ হাজার ৮৮১ জন। গত ২৪ ঘণ্টায় পরীক্ষা বিবেচনায় করোনা শনাক্তের হার ২১.৫২ শতাংশ ।
গত ২৪ ঘণ্টায় ১২ হাজার ৮৫৬ টি নমুনা পরীক্ষা করা হয়েছে।এ পর্যন্ত নমুনা পরীক্ষা হয়েছে ১৩ লাখ ২৮ হাজার ৭৫৭ টি।
২৪ ঘণ্টায় যারা মৃত্যুবরণ করেছে তাদের মধ্যে পুরুষ ২৮ জন এবং নারী ৬ জন।
বয়স বিভাজনে গত ২৪ ঘণ্টায় ৩১ থেকে ৪০ বছরের দুইজন, ৪১ থেকে ৫০ বছরের চারজন, ৫১ থেকে ৬০ বছরের ছয়জন এবং ৬০ বছরের উপরে ২২ জন মৃত্যুবরণ করেছে।
বিভাগভিত্তিক গত ২৪ ঘণ্টায় মৃতের সংখ্যা ঢাকা বিভাগে ১৮ জন, রাজশাহীতে ৪ জন, সিলেটে ৪ জন, চট্টগ্রামে ২ জন, রংপুরে ২ জন, ময়মনসিংহে ২ জন, খুলনায় ১ জন, এবং বরিশাল বিভাগে ১ জন ।