বাংলা হেডলাইনস: দেশে গত ২৪ ঘণ্টায় অর্থাৎ আজ শনিবার পরীক্ষা বিবেচনায় করোনা শনাক্তের হার ২০.৫১ শতাংশ। আর গতকাল শুক্রবার শনাক্তের হার ছিল ২১.৫২ শতাংশ।
কোভিড-১৯ এ আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছে ৩৪ জন । আর গতকাল শুক্রবারও মৃতের সংখ্যা ছিল ৩৪ জন।
এ পর্যন্ত মোট ৩,৬২৫ জন ব্যক্তি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছে। শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১.৩২ শতাংশ।
গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছে ১০১২ জন। শনাক্ত বিবেচনায় করোনা থেকে সুস্থতার হার ৫৭.৪২ শতাংশ ।
এ পর্যন্ত সুস্থ হয়েছে মোট এক লাখ ৫৭ হাজার ৬৩৫ জন।
আজ শনিবার স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতিতে এই তথ্য জানানো হয়।
প্রেস বিজ্ঞপ্তিতিতে বলা হয় গত ২৪ ঘণ্টায় করোনা শনাক্ত হয়েছে ২৬৪৪ জন। এ পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে মোট দুই লাখ ৭৪ হাজার ৫২৫ জন। গত ২৪ ঘণ্টায় ১২ হাজার ৮৯১ টি নমুনা পরীক্ষা করা হয়েছে।এ পর্যন্ত নমুনা পরীক্ষা হয়েছে ১৩ লাখ ৪১ হাজার ৬৪৮ টি।
২৪ ঘণ্টায় যারা মৃত্যুবরণ করেছে তাদের মধ্যে পুরুষ ২৪ জন এবং নারী ১০ জন।
বয়স বিভাজনে গত ২৪ ঘণ্টায় ৩১ থেকে ৪০ বছরের একজন, ৪১ থেকে ৫০ বছরের দুইজন, ৫১ থেকে ৬০ বছরের নয়জন এবং ৬০ বছরের উপরে ২২ জন মৃত্যুবরণ করেছে।
বিভাগভিত্তিক গত ২৪ ঘণ্টায় মৃতের সংখ্যা ঢাকা বিভাগে ১৬ জন, চট্টগ্রামে ৭ জন, খুলনায় ৭ জন, সিলেটে ২ জন, রাজশাহীতে ১ জন এবং রংপুর বিভাগে ১ জন ।