শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০৯ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
বাংলাদেশ পুনর্গঠনে জাতিসংঘে থ্রি-আর কৌশল তুলে ধরলেন প্রধানমন্ত্রী বোয়িংয়ের সঙ্গে ১১টি বিমান কেনার চুক্তি হয়েছে: মাহদী আমিন প্রধানমন্ত্রীকে অশোভন ভাষায় আক্রমণ করছে বিরোধীরা: রিজভী রাষ্ট্রপতি ও মন্ত্রী-এমপিদের বেতন বৃদ্ধির উদ্যোগ নিলে ‘বাধা দেব’: শফিকুর প্রধানমন্ত্রী ইউএনজিএর প্রথম দিন ১০ কর্মসূচিতে অংশ নিয়েছেন: মাহ্দী আমিন জাতিসংঘ মহাসচিবের প্রাতরাশে অংশ নিয়ে প্রধানমন্ত্রীর সফরসূচি শুরু জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী জ্বালানি তেলের দাম বাড়ানো ছাড়া কোনো বিকল্প ছিল না : প্রতিমন্ত্রী ন্যাম ভবন থেকে এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রীর লাশ উদ্ধার গণভোটের রায় পাশ কাটিয়ে সংবিধান সংশোধন নয় : জামায়াত

জিয়া মন্ত্রীর প্রস্তাব দিয়েছিল: রাষ্ট্রপতি আব্দুল হামিদ

  • আপডেট টাইম : শনিবার, ১৫ আগস্ট, ২০২০
  • ২৭৯ দেখা হয়েছে

 

বাংলা হেডলাইনস: রাষ্ট্রপতি মো: আব্দুল হামিদ বলেছেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নৃশংসভাবে হত্যার পর তৎকালীন সামরিক শাসক জিয়াউর রহমান তাঁকে (আব্দুল হামিদ) মন্ত্রী হওয়ার প্রস্তাব দিয়েছিল।

জাতীয় শোক দিবস উপলক্ষ্যে রাষ্ট্র পরিচালিত বাংলাদেশ টেলিভিশনে দেয়া রেকর্ডকৃত এক সাক্ষাতকারে বঙ্গবন্ধুর কথা স্মরণ করে রাষ্ট্রপতি আব্দুল হামিদ এ কথা বলেন । সাক্ষাৎকারটি আজ শনিবার প্রচার করা হয়।          

আব্দুল হামিদ বলেন  ‘২১ ফেব্রুয়ারী (১৯৭৬) প্রভাত ফেরি এবং আলোচনা সভা করি। তারপর ২০ শে মার্চ  অর্থাৎ প্রায় এক মাস পরে আমাকে বাসা থেকে গ্রেফতার করা হয়’।

রাষ্ট্রপতি বলেন ‘আমার মামা শশুড় কর্নেল মাহফুজ উনি আসলো জেলখানায়।  আমার সাথে দেখা করতো। তখন আমারে উনি বললো যে তুমি কাজ করো জিয়াউর রহমান সাহেব আমারে বলছে তোমারে বলার জন্য তুমি যদি উনার (জিয়া) পার্টিতে জয়েন করো উনার সঙ্গে তা হলে তোমাকে ক্যাবিনেট মিনিস্টার বানাবে’।

 ‘এটাও বলে দিছে জিয়াউর রহমান যদি তুমি রাজি না হও তা হলে তোমাকে ২৫ বছর জেলে থাকতে হবে’।

আব্দুল হামিদ বলেন ‘তো আমি বললাম ঠিক আছে কপালে যা আছে তাইই হবে।  ২৫ বছর থাকতে হয় থাকবো।  বঙ্গবন্ধুর আদর্শের সাথে তাঁর রক্তের সঙ্গে আমি বেঈমানি করতে পারবো না’।  

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com