শুক্রবার, ২৬ জুন ২০২৬, ১০:০১ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
বাংলাদেশ ও চীনের মধ্যে ১৩টি সমঝোতা স্মারক সই করের আওতায় আসছে মুদি দোকান, বিউটি পার্লার আওয়ামী লীগ নিষিদ্ধ কি না, সেটা নির্ধারিত হবে আদালতে: উপদেষ্টা জাহেদ শ্রমবাজার উন্মুক্ত করতে মালয়েশিয়ার প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর মালয়েশিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমানকে লাল গালিচা সংবর্ধনা ‘নব্য ফ্যাসিবাদকে’ বিদায় জানাতে আরেকটি বিপ্লবের জন্য প্রস্তুত থাকুন: জামায়াত আমির জামায়াত একটি রেজিমেন্টেড পলিটিক্যাল পার্টি: মির্জা ফখরুল সরকার ইতোমধ্যে অনেক অঘটন ঘটিয়ে ফেলেছে : জামায়াত আমির এসএসসি, এইচএসসি পরীক্ষায় সব শিক্ষাবোর্ডে অভিন্ন প্রশ্নপত্র হবে: শিক্ষামন্ত্রী যারা ‘সরকারকে সময় দেওয়া যাবে না’ বলছে তাদের বিষয়ে সতর্ক থাকুন : প্রধানমন্ত্রী

করোনায় স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক পরিচালকের মৃত্যু

  • আপডেট টাইম : রবিবার, ১৬ আগস্ট, ২০২০
  • ২৩২ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস নওগাঁ : করোনাভাইরাসে আক্রান্ত হয়ে স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক পরিচালক ডা. আব্দুর রহমানের মৃত্যু হয়েছে।

আজ (১৬ আগস্ট) রোববার বিকেল ৩টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। তথ্যটি নিশ্চিত করেছেন রামেক হাসপাতালের উপপরিচালক ডা. সাইফুল ফেরদৌস।

স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক পরিচালক ডা. আব্দুর রহমান নওগাঁর মান্দা উপজেলার নুরুল্লাবাদ ইউনিয়নের রামনগর গ্রামের মৃত মহির উদ্দিনের প্রামাণিকের ছেলে। রাজশাহী মহানগরীর ভদ্রা আবাসিক এলাকার বাসভবনে সপরিবারে বসবাস করতেন তিনি।

স্বাধীনতা চিকিৎসক পরিষদের আজীবন এই সদস্য নওগাঁ-৪ (মান্দা) আসনে মনোনয়ন প্রত্যাশী ছিলেন তিনি। তাঁর স্ত্রী ডা. ফেরদৌসী আজমল ও ভাই রফিকুল ইসলামও করোনা পজিটিভ হয়ে চিকিৎসাধীন রয়েছেন।

সংশ্লিস্ট সুত্র জানায়, করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রায় এক মাস আগে রামেক হাসপাতালে ভর্তি হন ডা. আব্দুর রহমান। এক সপ্তাহ আগের রিপোর্টে তিনি করোনা নেগেটিভ হন।

কিন্তু শারীরিক দুর্বলতা ও অন্যান্য সমস্যা থাকায় তিনি হাসপাতালের সাধারণ বেডে থেকেই চিকিৎসা নিচ্ছিলেন।

এ অবস্থায় তার ফুসফুসের সংক্রমণসহ নিউমোনিয়া ধরা পড়ে। অবস্থার অবনতি হওয়ায় আজ রোববার তাকে আবারও নিবিড় পরিচর্যা কেন্দ্রে নেয়া হয়। সেখানে বিকেল ৩টায় মৃত্যুবরণ করেন তিনি।

রামেক হাসপাতালের উপপরিচালক ডা. সাইফুল ফেরদৌস জানান, ডা. আব্দুর রহমান প্রথমদিকে করোনা পজিটিভ হলেও পরবর্তীতে রিপোর্ট নেগেটিভ আসে। কিন্তু ফুসফুসের সংক্রমণ ও নিউমোনিয়ার কারণে রোববার তাকে আইসিইউতে নেয়া হলে সেখানে মারা যান তিনি।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com