শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০৯ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
বাংলাদেশ পুনর্গঠনে জাতিসংঘে থ্রি-আর কৌশল তুলে ধরলেন প্রধানমন্ত্রী বোয়িংয়ের সঙ্গে ১১টি বিমান কেনার চুক্তি হয়েছে: মাহদী আমিন প্রধানমন্ত্রীকে অশোভন ভাষায় আক্রমণ করছে বিরোধীরা: রিজভী রাষ্ট্রপতি ও মন্ত্রী-এমপিদের বেতন বৃদ্ধির উদ্যোগ নিলে ‘বাধা দেব’: শফিকুর প্রধানমন্ত্রী ইউএনজিএর প্রথম দিন ১০ কর্মসূচিতে অংশ নিয়েছেন: মাহ্দী আমিন জাতিসংঘ মহাসচিবের প্রাতরাশে অংশ নিয়ে প্রধানমন্ত্রীর সফরসূচি শুরু জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী জ্বালানি তেলের দাম বাড়ানো ছাড়া কোনো বিকল্প ছিল না : প্রতিমন্ত্রী ন্যাম ভবন থেকে এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রীর লাশ উদ্ধার গণভোটের রায় পাশ কাটিয়ে সংবিধান সংশোধন নয় : জামায়াত

জিয়া বঙ্গবন্ধু হত্যার সাথে সম্পূর্ণভাবে জড়িত ছিল: শেখ হাসিনা

  • আপডেট টাইম : রবিবার, ১৬ আগস্ট, ২০২০
  • ৫০৫ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস: প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা আজ বলেছেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হত্যাকান্ডের সাথে জিয়াউর রহমান সম্পূর্ণভাবে জড়িত ছিল।   

শেখ হাসিনা বলেন বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পর বিবিসিতে কর্নেল ফারুক এবং কর্নেল রশীদ তারা একটা ইন্টারভিউ দেয়। সেখানে তারা স্পষ্ট বলে যে তাদের সাথে জিয়াউর রহমান সম্পূর্ণভাবে জড়িত ছিল এবং তার মদদেই তারা এই ঘটনা ঘটাতে সক্ষম হয়েছে।

প্রধানমন্ত্রী বলেন খুনের সাথে জড়িত ছিল বলেই সে (জিয়া) ভয়ে ভিত ছিল।  সেই জন্যেই সে তদন্ত (মুজিব হত্যার) করতে দেয়নি।

১৫ই আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে রাজধানীর ২৩ বঙ্গবন্ধু এভিনিউতে আওয়ামী লীগের স্মরণ সভায় গণভবন থেকে অনলাইনে যুক্ত হন আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শেখ হাসিনা বলেন ১৫ ই ফেব্রুয়ারী (১৯৯৬) বাংলাদেশে একটা ভোটারবিহীন নির্বাচন হয়েছিল এবং সেই নির্বাচনে কর্নেল রশীদকে নির্বাচিত করা হলো, মেজর হুদাকেও নির্বাচিত করা হলো। তাদেরকে পার্লামেন্ট বসানো হলো  এবং সেই খুনি কর্নেল রশীদকে বিরোধী দলের আসনে বসানো হয়েছিল।  

প্রধানমন্ত্রী হাসিনা প্রশ্ন করেন খালেদা জিয়ার খুনিদের প্রতি এত দরদ কেন?

শেখ হাসিনা বলেন লাখো শহীদের রক্তের বিনিময়ে অর্জিত আমাদের সেই স্বাধীনতাকে সম্পূর্ণভাবে ধূলিসাৎ করে সমস্ত চেতনা ও আদর্শকে জলাঞ্জলি দিয়ে বাংলাদেশকে ভিন্ন পথে নিয়ে যাওয়ার একটা প্রচেষ্টা চালিয়েছিল।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com