বাংলা হেডলাইনস বগুড়া: বগুড়ায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শনিবার সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত এক নারীসহ চারজনের মৃত্যু হয়েছে।
স্বাস্থ্যবিধি মেনে মরদেহ প্রস্তুত ও জানাযা শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
হাসপাতাল সূত্রগুলো এসব তথ্যের সত্যতা নিশ্চিত করেছে।
টিএমএসএস মেডিকেল কলেজ ও রফাতউল্লাহ কমিউনিটি হাসপাতালের সহকারি নির্বাহী কর্মকর্তা আবদুর রহিম রুবেল জানান, নওগাঁ সদরের পারনওগাঁর শিল্পপতি আবদুল হান্নান হাসান (৫২) করোনা উপসর্গ দেখা দিলে গত ১৩ আগস্ট বেলা পৌণে ১টার দিকে হাসপাতালে ভর্তি হন। পরের দিন পাওয়া রিপোর্টে তিনি করোনা পজিটিভ হন। চিকিৎসাধীন অবস্থায় ১৫ আগস্ট রাত ১০.২০ মিনিটে তিনি মারা যান।
বগুড়া মোহাম্মদ আলী হাসপাতাল আইসোলেশন সূত্র জানায়, বগুড়া শহরের মধ্য কাটনারপাড়ার ব্যবসায়ী নজরুল ইসলামের স্ত্রী শিউলী ইসলাম (৪৮) করোনা উপসর্গে আক্রান্ত হন। ৫ আগস্ট নমুনা দিয়ে করোনা পজিটিভ হন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ১৫ আগস্ট রাত ২.৪০ মিনিটে মারা যান।
বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালের উপ- পরিচালক ডা. আবদুল ওয়াদুদ জানান, শনিবার সন্ধ্যায় এখানে করোনা আক্রান্ত দু’জনের মৃত্যু হয়েছে।