বাংলা হেডলাইনস: দেশে কোভিড-১৯ এ আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় অর্থাৎ আজ সোমবার মৃত্যুবরণ করেছে ৩৭ জন ।
এর মধ্যে ঢাকা বিভাগে সর্বোচ্চ ২০ জন মৃত্যুবরণ করেছে।
এ পর্যন্ত মোট ৩,৬৯৪ জন ব্যক্তি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছে। শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১.৩২ শতাংশ।
গতকাল রবিবার করোনায় মৃত্যুবরণ করে ৩২ জন আর শনিবার মৃত্যুবরণ করে ৩৪ জন।
২৪ ঘণ্টায় পরীক্ষা বিবেচনায় করোনা ভাইরাস শনাক্তের হার ২০.৭২ শতাংশ। গতকাল রবিবার পরীক্ষা বিবেচনায় করোনা ভাইরাস শনাক্তের হার ছিল ২০.২০ শতাংশ।
২৪ ঘণ্টায় যারা মৃত্যুবরণ করেছে তাদের মধ্যে পুরুষ ২৮ জন এবং নারী ৯ জন।
২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছে ১৬৪১ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছে মোট এক লাখ ৬০ হাজার ৫৯১ জন। শনাক্ত বিবেচনায় করোনা থেকে সুস্থতার হার ৫৭.৫৩ শতাংশ।
আজ সোমবার স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতিতে এই তথ্য জানানো হয়।
প্রেস বিজ্ঞপ্তিতিতে বলা হয় গত ২৪ ঘণ্টায় করোনা শনাক্ত হয়েছে ২৫৯৫ জন। এ পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে মোট দুই লাখ ৭৯ হাজার ১৪৪ জন।
গত ২৪ ঘণ্টায় ১২,৫২৩ টি নমুনা পরীক্ষা করা হয়েছে।এ পর্যন্ত নমুনা পরীক্ষা হয়েছে ১৩ লাখ ৬৪ হাজার ১৮৯ টি।
বয়স বিভাজনে গত ২৪ ঘণ্টায় ৩১ থেকে ৪০ বছরের তিনজন, ৪১ থেকে ৫০ বছরের আটজন, ৫১ থেকে ৬০ বছরের আটজন এবং ৬০ বছরের উপরে ১৮ জন মৃত্যুবরণ করেছে।
বিভাগভিত্তিক গত ২৪ ঘণ্টায় মৃতের সংখ্যা ঢাকা বিভাগে ২০ জন, খুলনায় ৬ জন, চট্টগ্রামে ৪ জন, রাজশাহীতে ৩ জন, রংপুরে ৩ জন এবং বরিশাল বিভাগে ১ জন ।