সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৪ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
১৯ সেপ্টেম্বর জামায়াতের ঢাকা-রংপুর লংমার্চ ভারতের সঙ্গে সম্পর্ক পুনঃস্থাপন চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী শক্তিশালী গণতন্ত্রের জন্য শক্তিশালী স্থানীয় সরকার জরুরি: রাষ্ট্রপতি ব্রিকসের নয়া দিল্লি ঘোষণায় বহুপক্ষীয়কতাবাদ ও শান্তিতে জোর ডেঙ্গু প্রতিরোধে তরুণদের সপ্তাহে এক ঘণ্টা সময় দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর ভারতের সঙ্গে ১০১ চুক্তি পর্যালোচনা করছে সরকার: চিফ হুইপ ‘প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানানো হয়নি, ব্রিকস সম্মেলনে বাংলাদেশ থেকে প্রতিনিধি পাঠানোর সুযোগ নেই’ এসআরবি বিল পাস, বিলুপ্ত র‍্যাব দুদকের অনুসন্ধান নিয়ে প্রশ্ন আসিফ মাহমুদের শেখ হাসিনাকে দেশে ফেরাতে সরকারের কোনো দ্বিধা নেই:উপদেষ্টা জাহেদ

খুলনায় দুর্নীতির মামলায় পাট কর্মকর্তা কারাগারে

  • আপডেট টাইম : সোমবার, ১৭ আগস্ট, ২০২০
  • ২৬৫ দেখা হয়েছে
আদালত আইকন

বাংলা হেডলাইনস খুলনা: খুলনায় পাট পণ্যের ওজনে কারচুপি করে ৭ কোটি ৪৩ লাখ ৯১ হাজার টাকা আত্মসাতের মামলায় বিজেএমসি খুলনা আঞ্চলিক কার্যালয়ের সাবেক ব্যবস্থাপক (উৎপাদন) শংকর চন্দ্র ভুঁইয়াকে কারাগারে প্রেরণ করেছেন আদালত।

সোমবার দুপুরে মহানগর দায়রা জজ আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করলে বিচারক শহিদুল ইসলাম জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে প্রেরণের নির্দেশ দেন।

দুর্নীতি দমন কমিশন (দুদক)’র আইনজীবী খন্দকার মজিবর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। 

জানা যায়, ২০১৪ সালের ২৩ সেপ্টেম্বর থেকে ২০১৫ সালের ২৯ মে পর্যন্ত দায়িত্বে থাকাকালে মামলার আসামীরা প্লাটিনাম জুবলি জুট মিলস্’র ওয়েস্টেজ রোলের (বাতিল হওয়া পাট পণ্য) ওজনে ঘাটতি দেখিয়ে ১৫২৯ দশমিক ২৯ মেট্রিক টন পাট পণ্য আত্মসাৎ করেন। যার মূল্য ৭ কোটি ৪৩ লাখ ৯১ হাজার টাকা।

এ ঘটনায় ২০১৬ সালে খালিশপুর থানায় মামলার পর ২০১৯ সালের ২৬ আগষ্ট শংকর চন্দ্র ভুঁইয়াকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দেয়।

মামলার অন্য দুই আসামী বিজেএমসির মহাব্যবস্থাপক (সাময়িক বরখাস্ত) জাহাঙ্গীর হোসেন এবং প্লাটিনাম জুবলি জুট মিলস্ মিলের সাবেক ব্যবস্থাপক (উৎপাদন) লিয়াকত হোসেন জামিনে রয়েছেন।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com