শুক্রবার, ২৬ জুন ২০২৬, ১০:০১ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
বাংলাদেশ ও চীনের মধ্যে ১৩টি সমঝোতা স্মারক সই করের আওতায় আসছে মুদি দোকান, বিউটি পার্লার আওয়ামী লীগ নিষিদ্ধ কি না, সেটা নির্ধারিত হবে আদালতে: উপদেষ্টা জাহেদ শ্রমবাজার উন্মুক্ত করতে মালয়েশিয়ার প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর মালয়েশিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমানকে লাল গালিচা সংবর্ধনা ‘নব্য ফ্যাসিবাদকে’ বিদায় জানাতে আরেকটি বিপ্লবের জন্য প্রস্তুত থাকুন: জামায়াত আমির জামায়াত একটি রেজিমেন্টেড পলিটিক্যাল পার্টি: মির্জা ফখরুল সরকার ইতোমধ্যে অনেক অঘটন ঘটিয়ে ফেলেছে : জামায়াত আমির এসএসসি, এইচএসসি পরীক্ষায় সব শিক্ষাবোর্ডে অভিন্ন প্রশ্নপত্র হবে: শিক্ষামন্ত্রী যারা ‘সরকারকে সময় দেওয়া যাবে না’ বলছে তাদের বিষয়ে সতর্ক থাকুন : প্রধানমন্ত্রী

বগুড়ায় করোনায় সাড়ে চার বছরের শিশুর মৃত্যু

  • আপডেট টাইম : সোমবার, ১৭ আগস্ট, ২০২০
  • ২৩৬ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস বগুড়া: বগুড়ায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মাহাদী নামে সাড়ে চার বছরের এক শিশু মৃত্যুবরণ করেছে।

শিশুটি রোববার রাত পৌণে ১টার দিকে বগুড়া টিএমএসএস মেডিকেল কলেজ ও রফাতউল্লাহ কমিউনিটি হাসপাতালে মারা যায়। কোয়ান্টাম ফাউন্ডেশনের স্বেচ্ছাসেবীরা স্বাস্থ্যবিধি মেনে মরদেহ প্রস্তুত ও জানাযা শেষে পরিবারের কাছে হস্তান্তর করেছেন।

কোয়ান্টাম ফাউন্ডেশন বগুড়া শাখার সংগঠক প্রকৌশলী মিজানুর রহমান জানান, শিশু মাহাদী শহরের দক্ষিণ ঠনঠনিয়া এলাকার বাসিন্দা ও নুনগোলা ডিগ্রি কলেজের প্রভাষক আবদুল ওহাবের ছেলে। ব্লাড ক্যান্সারে আক্রান্ত শিশু মাহাদী ঢাকায় চিকিৎসাধীন ছিল।

গত ১৪ আগস্ট নমুনা পরীক্ষায় সে কোভিড পজিটিভ হয়। শারীরিক অবস্থার অবনতি হলে রোববার রাত সাড়ে ১২টার দিকে তাকে বগুড়া টিএমএসএস মেডিকেল কলেজ ও রফাতউল্লাহ কমিউনিটি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে রাত পৌণে ১টার দিকে শিশু মাহাদী মৃত্যুবরণ করে ।

বগুড়া সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. ফারজানুল ইসলাম নির্ঝর জানান, সোমবার দুপুর পর্যন্ত গত ২৪ ঘন্টায় নতুন করে ২৭ নারী ও তিন শিশুসহ ৯০ জন করোনায় আক্রান্ত হন। এ সময় সুস্থ হয়েছেন, ৫০ জন এবং মারা গেছেন, দু’জন।

এ নিয়ে গত ১ এপ্রিলের জেলার বিভিন্ন স্থানে আক্রান্ত হলেন, পাঁচ হাজার ৮৩২ জন। সুস্থ হয়েছেন, চার হাজার ৫৯৬ জন এবং মারা গেছেন, ১৩৩ জন। বর্তমানে হাসপাতাল ও বাড়িতে চিকিৎসাধীন রয়েছেন, এক হাজার তিনজন।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com