শুক্রবার, ২৬ জুন ২০২৬, ১০:০১ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
বাংলাদেশ ও চীনের মধ্যে ১৩টি সমঝোতা স্মারক সই করের আওতায় আসছে মুদি দোকান, বিউটি পার্লার আওয়ামী লীগ নিষিদ্ধ কি না, সেটা নির্ধারিত হবে আদালতে: উপদেষ্টা জাহেদ শ্রমবাজার উন্মুক্ত করতে মালয়েশিয়ার প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর মালয়েশিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমানকে লাল গালিচা সংবর্ধনা ‘নব্য ফ্যাসিবাদকে’ বিদায় জানাতে আরেকটি বিপ্লবের জন্য প্রস্তুত থাকুন: জামায়াত আমির জামায়াত একটি রেজিমেন্টেড পলিটিক্যাল পার্টি: মির্জা ফখরুল সরকার ইতোমধ্যে অনেক অঘটন ঘটিয়ে ফেলেছে : জামায়াত আমির এসএসসি, এইচএসসি পরীক্ষায় সব শিক্ষাবোর্ডে অভিন্ন প্রশ্নপত্র হবে: শিক্ষামন্ত্রী যারা ‘সরকারকে সময় দেওয়া যাবে না’ বলছে তাদের বিষয়ে সতর্ক থাকুন : প্রধানমন্ত্রী

করোনা পরীক্ষার ফি ২০০ টাকা থেকে ১০০ টাকা করা হচ্ছে : স্বাস্থ্যমন্ত্রী

  • আপডেট টাইম : বুধবার, ১৯ আগস্ট, ২০২০
  • ২৮৯ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস: স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক বলেছেন, ‘করোনা পরীক্ষার সংখ্যা আরো বৃদ্ধি করতে পরীক্ষার ফি দ্রুততম সময়ে আরো কমানো হচ্ছে।

পূর্বে সরকারি হাসপাতালে পরীক্ষার ফি ছিল ২০০ টাকা, যা নতুনভাবে করা হচ্ছে ১০০ টাকা এবং বাড়িতে নমূনা পরীক্ষার ফি ৫০০ টাকার পরিবর্তে করা হচ্ছে ৩০০ টাকা। এই ফি আগামী দুই একদিনের মধ্যেই কার্যকর করা হবে।’

আজ সচিবালয়ের, স্বাস্থ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক এ কথা বলেন, পিআইডি’র প্রেস রিলিজে জানানো হয়।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, দেশের সাধারণ মানুষের কথা বিবেচনা করে প্রধানমন্ত্রী করোনা পরীক্ষার এ নতুন ফি নির্ধারণ করে দেন।

দেশে ভ্যাকসিন আনা প্রসঙ্গে চীন, রাশিয়া, আমেরিকা, যুক্তরাজ্যসহ সব দেশের সাথে সার্বক্ষণিক যোগাযোগ রেখে ভ্যাকসিনের গুণগত মান, সহজলভ্যতা, কার্যকারিতা বিচার বিশ্লেষণ করা হচ্ছে বলেও স্বাস্থ্যমন্ত্রী উল্লেখ করেন।

কোভিড ডেডিকেটেড হাসপাতালে বর্তমানে ৭০ ভাগ শয্যা খালি পড়ে থাকছে। এতে করে সেখানে বহুসংখ্যক চিকিৎসক, নার্স কর্মহীন বসে থাকছে।

কাজেই যে সব হাসপাতালে কোভিড-১৯ আক্রান্ত রোগীর সংখ্যা একেবারেই কম সেগুলোকে নন-কোভিড হাসপাতালে পরিণত করতে সরকার কাজ করছে। এতে নন-কোভিড রোগীরা আরো বেশি উপকৃত হবে বলেও জানান স্বাস্থ্যমন্ত্রী।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com