বাংলা হেডলাইনস: দেশে কোভিড-১৯ এ আক্রান্তের হার গত ২৪ ঘণ্টায় অর্থাৎ আজ বুধবার গতকাল মঙ্গলবারের চেয়ে কম। আবার করোনা থেকে সুস্থতার হার বেশি
আজ পরীক্ষা বিবেচনায় করোনাভাইরাস শনাক্তের হার ১৮.৭২ শতাংশ। আর গতকাল পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ছিল ২১.৮৭ শতাংশ।
২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছে ২৯১৩ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছে মোট এক লাখ ৬৫ হাজার ৭৩৮ জন।
শনাক্ত বিবেচনায় করোনা থেকে সুস্থতার হার ৫৮.১৪ শতাংশ। গতকাল করোনা থেকে সুস্থতার হার ছিল ৫৭.৬৭ শতাংশ।
গত ২৪ ঘণ্টায় করোনায় মৃত্যুবরণ করেছে ৪১ জন ।
এ পর্যন্ত মোট ৩,৭৮১ জন ব্যক্তি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছে। শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১.৩৩ শতাংশ।
৪১ জন মৃতের মধ্যে ষাটোর্ধ্ব বয়সের ২৪ জন এবং ঢাকা বিভাগে সর্বোচ্চ ২১ জন মৃত্যুবরণ করেছে।
২৪ ঘণ্টায় যারা মৃত্যুবরণ করেছে তাদের মধ্যে পুরুষ ৩৪ জন এবং নারী ৭ জন।
আজ বুধবার স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয় গত ২৪ ঘণ্টায় করোনা শনাক্ত হয়েছে ২৭৪৭ জন। এ পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে মোট দুই লাখ ৮৫ হাজার ৯১ জন।
গত ২৪ ঘণ্টায় ১৪,৬৭৮ টি নমুনা পরীক্ষা করা হয়েছে।এ পর্যন্ত নমুনা পরীক্ষা হয়েছে ১৩ লাখ ৯৩ হাজার ৪৯৭ টি।
বয়স বিভাজনে গত ২৪ ঘণ্টায় ৩১ থেকে ৪০ বছরের একজন, ৪১ থেকে ৫০ বছরের পাঁচজন, ৫১ থেকে ৬০ বছরের এগারো জন এবং ৬০ বছরের উপরে ২৪ জন মৃত্যুবরণ করেছে।
বিভাগভিত্তিক গত ২৪ ঘণ্টায় মৃতের সংখ্যা ঢাকা বিভাগে ২১ জন, খুলনায় ৭ জন, চট্টগ্রামে ৩ জন, রাজশাহীতে ৩ জন, রংপুরে ৩ জন, বরিশালে ৩ জন এবং ময়মনসিংহ বিভাগে ১ জন ।