শুক্রবার, ২৬ জুন ২০২৬, ১০:২০ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
বাংলাদেশ ও চীনের মধ্যে ১৩টি সমঝোতা স্মারক সই করের আওতায় আসছে মুদি দোকান, বিউটি পার্লার আওয়ামী লীগ নিষিদ্ধ কি না, সেটা নির্ধারিত হবে আদালতে: উপদেষ্টা জাহেদ শ্রমবাজার উন্মুক্ত করতে মালয়েশিয়ার প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর মালয়েশিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমানকে লাল গালিচা সংবর্ধনা ‘নব্য ফ্যাসিবাদকে’ বিদায় জানাতে আরেকটি বিপ্লবের জন্য প্রস্তুত থাকুন: জামায়াত আমির জামায়াত একটি রেজিমেন্টেড পলিটিক্যাল পার্টি: মির্জা ফখরুল সরকার ইতোমধ্যে অনেক অঘটন ঘটিয়ে ফেলেছে : জামায়াত আমির এসএসসি, এইচএসসি পরীক্ষায় সব শিক্ষাবোর্ডে অভিন্ন প্রশ্নপত্র হবে: শিক্ষামন্ত্রী যারা ‘সরকারকে সময় দেওয়া যাবে না’ বলছে তাদের বিষয়ে সতর্ক থাকুন : প্রধানমন্ত্রী

টাঙ্গাইল-৭ আসনের এমপি একাব্বর সস্ত্রীক করোনায় আক্রান্ত

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২০
  • ২৯৮ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস টাঙ্গাইল:   সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি, টাঙ্গাইল-৭ (মির্জাপুর)   আসনের সংসদ সদস্য (এমপি) মুক্তিযোদ্ধা একাব্বর হোসেন ও তার স্ত্রী ঝর্ণা হোসেন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।

বুধবার বিকেলে শারীরিক অবস্থার অবনতি হলে প্রধানমন্ত্রীর নির্দেশে রাতেই তাদের ঢাকায় সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএইচএম) ভর্তি করা হয় বলে এমপির একমাত্র ছেলে ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সহসম্পাদক তাহরীম হোসেন সীমান্ত জানিয়েছেন।

পারিবারিক সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার প্রথমে ঝর্ণা হোসেন জ্বর ও শরীরে ব্যথা অনুভব করলে গত রবিবার তিনি করোনা পরীক্ষার জন্য নমুনা দেন। সোমবার তার পজিটিভ রিপোর্ট আসে।

অন্যদিকে গত মঙ্গলবার এমপি একাব্বর হোসেনের জ্বর ও শরীর ব্যথা হলে গতকাল বুধবার সকালে তিনি নমুনা দিলে বিকেলে তার রিপোর্টও পজিটিভ আসে।

গতকাল বিকেলে  একাব্বর হোসেন ও ঝর্ণা হোসেনের শারীরিক অবস্থার অবনতি হতে থাকে। তারা তীব্র জ্বর ও শ্বাসকষ্ট অনুভব করলে বিষয়টি প্রধানমন্ত্রীকে অবগত করা হলে প্রধানমন্ত্রী সঙ্গে সঙ্গে তাদের সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তির ব্যবস্থা করেন।

পরে তাদের ধানমন্ডির নিজস্ব বাসা থেকে রাতেই হাসপাতালে ভর্তি করা হয় বলে এমপি পুত্র তাহরীম হোসেন সীমান্ত ফোনে জানিয়েছেন।

এদিকে, এমপি একাব্বর হোসেন ও তার স্ত্রীর করোনা আক্রান্তের খবরে দলীয় নেতাকর্মীসহ নির্বাচনীএলাকার জনগণের মধ্যে উদ্বেগ-উৎকণ্ঠার সৃষ্টি হয়েছে।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com