শুক্রবার, ২৬ জুন ২০২৬, ১০:২১ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
বাংলাদেশ ও চীনের মধ্যে ১৩টি সমঝোতা স্মারক সই করের আওতায় আসছে মুদি দোকান, বিউটি পার্লার আওয়ামী লীগ নিষিদ্ধ কি না, সেটা নির্ধারিত হবে আদালতে: উপদেষ্টা জাহেদ শ্রমবাজার উন্মুক্ত করতে মালয়েশিয়ার প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর মালয়েশিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমানকে লাল গালিচা সংবর্ধনা ‘নব্য ফ্যাসিবাদকে’ বিদায় জানাতে আরেকটি বিপ্লবের জন্য প্রস্তুত থাকুন: জামায়াত আমির জামায়াত একটি রেজিমেন্টেড পলিটিক্যাল পার্টি: মির্জা ফখরুল সরকার ইতোমধ্যে অনেক অঘটন ঘটিয়ে ফেলেছে : জামায়াত আমির এসএসসি, এইচএসসি পরীক্ষায় সব শিক্ষাবোর্ডে অভিন্ন প্রশ্নপত্র হবে: শিক্ষামন্ত্রী যারা ‘সরকারকে সময় দেওয়া যাবে না’ বলছে তাদের বিষয়ে সতর্ক থাকুন : প্রধানমন্ত্রী

বগুড়ায় করোনা আক্রান্ত ছয় হাজার ছাড়িয়ে গেছে

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২০
  • ২৫১ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস বগুড়া : বগুড়ায় নতুন করে ৮৪ জনসহ করোনায় আক্রান্তের সংখ্যা ছয় হাজার ছাড়িয়ে গেছে।

বৃহস্পতিবার দুপুর পর্যন্ত গত ২৪ ঘন্টায় নতুন করে ৪১ নারী ও এক শিশুসহ ৮৪ জন আক্রান্ত হয়েছেন।

এ নিয়ে গত ১ এপ্রিলের পর জেলায় মোট আক্রান্ত হলেন, ছয় হাজার ২৩ জন। সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. ফারজানুল ইসলাম নির্ঝর এই তথ্য নিশ্চিত করেছেন।

এদিকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ  হাসপাতালে আইসোলেশনে বুধবার সন্ধ্যা এবং বৃহস্পতিবার ভোরে টিএমএসএস মেডিকেল কলেজ ও রফাতউল্লাহ কমিউনিটি হাসপাতালে দু’ব্যক্তি মারা গেছেন।

বগুড়া টিএমএসএস মেডিকেল কলেজ ও রফাতউল্লাহ কমিউনিটি হাসপাতালের সহকারী  নির্বাহী কর্মকর্তা আবদুর রহিম রুবেল জানান, শহরের পশ্চিম নারুলী এলাকায় অবসরপ্রাপ্ত চাকরিজীবী অরুণ রঞ্জন সাহা (৭৫) গত ৬ আগস্ট করোনা উপসর্গে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়।

ওইদিন নমুনা পরীক্ষায় তিনি করোনা পজিটিভ হন। চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার ভোরে তিনি মারা যান।

কোয়ান্টাম ফাউন্ডেশন বগুড়া শাখার সংগঠক প্রকৌশলী মিজানুর রহমান জানান, অরুণ রঞ্জন সাহার লাশ প্রস্তুত করার পর দুপুরে ফুলবাড়ি মহাশ্মশানে দাহ করা হয়েছে।

বগুড়া শজিমেক হাসপাতালের মুখপাত্র জাহাঙ্গীর আলম জানান, শহরের সুলতানগঞ্জপাড়া হাকির মোড় এলাকার ইসাহাক সরকার (৫৭) করোনা উপসর্গ নিয়ে গত ১৮ আগস্ট রাত ১১টার দিকে হাসপাতাল আইসোলেশনে ভর্তি হন। ১৯ আগস্ট সন্ধ্যার দিকে তিনি মারা গেছেন।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com