শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩৬ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
বাংলাদেশ পুনর্গঠনে জাতিসংঘে থ্রি-আর কৌশল তুলে ধরলেন প্রধানমন্ত্রী বোয়িংয়ের সঙ্গে ১১টি বিমান কেনার চুক্তি হয়েছে: মাহদী আমিন প্রধানমন্ত্রীকে অশোভন ভাষায় আক্রমণ করছে বিরোধীরা: রিজভী রাষ্ট্রপতি ও মন্ত্রী-এমপিদের বেতন বৃদ্ধির উদ্যোগ নিলে ‘বাধা দেব’: শফিকুর প্রধানমন্ত্রী ইউএনজিএর প্রথম দিন ১০ কর্মসূচিতে অংশ নিয়েছেন: মাহ্দী আমিন জাতিসংঘ মহাসচিবের প্রাতরাশে অংশ নিয়ে প্রধানমন্ত্রীর সফরসূচি শুরু জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী জ্বালানি তেলের দাম বাড়ানো ছাড়া কোনো বিকল্প ছিল না : প্রতিমন্ত্রী ন্যাম ভবন থেকে এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রীর লাশ উদ্ধার গণভোটের রায় পাশ কাটিয়ে সংবিধান সংশোধন নয় : জামায়াত

সমুদ্রে মৎস্য আহরণে বিরত থাকা জেলেদের জন্য ভিজিএফ চাল বরাদ্দ

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২০
  • ২২৬ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস : সরকার মানবিক সহায়তা কর্মসূচির আওতায় দেশের সামুদ্রিক জলসীমায় মৎস্য আহরণ নিষিদ্ধকালীন আহরণে বিরত থাকা জেলেদের জন্য ২য় কিস্তিতে ১১ হাজার ৯ শত ৩ দশমিক ৫৮ মেট্রিক টন ভিজিএফ চাল বরাদ্দ করেছে।

উপকূলীয় ১২টি জেলার ৫১টি উপজেলা এবং চট্টগ্রাম মহানগরীর ৩ লাখ ৯৬ হাজার ৭ শত ৮৬টি জেলে পরিবারের জন্য এ বরাদ্দ প্রদান করা হয়েছে।

এর আওতায় প্রতিটি জেলে পরিবারকে ২৩ দিনের জন্য ৩০ কেজি হারে ভিজিএফ চাল প্রদান করা হবে,  তথ্য অধিদফতরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ জানানো হয়।

গত ১৯ আগস্ট সংশ্লিষ্ট জেলা প্রশাসকদের অনুকূলে এ সংক্রান্ত মঞ্জুরি আদেশ জারি করে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়।

ভিজিএফ চাল আগামী ১৫ সেপ্টেম্বরের মধ্যে উত্তোলন ও সংশ্লিষ্টদের মাঝে বিতরণ সম্পন্ন করার জন্য জেলা প্রশাসকদের নির্দেশনা প্রদান করা হয়েছে। কার্ডধারী এবং সমুদ্রগামী জেলে ব্যতীত অন্যদের এ চাল প্রদান করা যাবে না মর্মে বরাদ্দপত্রে নির্দেশনা প্রদান করা হয়েছে।

বরাদ্দপ্রাপ্ত উপজেলাগুলো হলো খুলনা জেলার বটিয়াঘাটা, দাকোপ, পাইকগাছা, কয়রা ও রূপসা, বাগেরহাট জেলার মোংলা, মোড়েলগঞ্জ ও শরণখোলা, সাতক্ষীরা জেলার আশাশুনি ও শ্যামনগর, চট্টগ্রাম জেলার বাঁশখালী, আনোয়ারা, মিরসরাই, সন্দ্বীপ, কর্ণফুলী, সীতাকুন্ড ও চট্টগ্রাম মহানগরী, কক্সবাজার জেলার সদর, চকরিয়া, মহেশখালী, উখিয়া, পেকুয়া, কুতুবদিয়া, টেকনাফ ও রামু।

এছাড়াও রয়েছে নোয়াখালী জেলার হাতিয়া ও কোম্পানীগঞ্জ, ফেনী জেলার সোনাগাজী, লক্ষ্মীপুর জেলার রামগতি, বরগুনা জেলার সদর, পাথরঘাটা, আমতলী ও তালতলী, পিরোজপুর জেলার সদর, মঠবাড়িয়া, ভান্ডারিয়া, নাজিরপুর, নেছারাবাদ, কাউখালি ও ইন্দুরকানি, পটুয়াখালী জেলার সদর, কলাপাড়া, বাউফল, গলাচিপা, রাঙ্গাবালি ও দশমিনা এবং ভোলা জেলার বোরহানউদ্দিন, চরফ্যাশন, দৌলতখান, লালমোহন, তজুমুদ্দিন ও মনপুরা।

এর আগে মৎস্য আহরণ নিষিদ্ধকালীন উপকূলীয় ১২টি জেলার ৪৪টি উপজেলা ও চট্টগ্রাম মহানগরীর সমুদ্রে মৎস্য আহরণে বিরত থাকা ৪ লাখ ১৯ হাজার ৫ শত ৮৯টি জেলে পরিবারকে ২০১৯-২০ অর্থবছরের ১ম কিস্তিতে ৪২ দিনের জন্য মোট ২৩ হাজার ৪৯৬ দশমিক ৯৮ মেট্রিক টন ভিজিএফ চাল বিতরণ করে সরকার।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com