বাংলা হেডলাইনস: দেশে কোভিড-১৯ এ আক্রান্তের হার কমছে এবং সুস্থতার হার বাড়ছে।
আজ শুক্রবার পরীক্ষা বিবেচনায় করোনাভাইরাস শনাক্তের হার ১৮.৫৫ শতাংশ। গতকাল বৃহস্পতিবার শনাক্তের হার ছিল ২০.৪০ শতাংশ। গত পরশু বুধবার শনাক্তের হার ১৮.৭২ শতাংশ। আর মঙ্গলবার ছিল ২১.৮৭ শতাংশ।
গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছে ৩৬২৪ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছে মোট এক লাখ ৭২ হাজার ৬১৫ জন।
শনাক্ত বিবেচনায় আজ করোনা থেকে সুস্থতার হার ৫৯.৪৫ শতাংশ। আর গতকাল করোনা থেকে সুস্থতার হার ছিল ৫৮.৬৯ শতাংশ। গত পরশু করোনা থেকে সুস্থতার হার ছিল ৫৮.১৪ শতাংশ। গত মঙ্গলবার সুস্থতার হার ছিল ৫৭.৬৭ শতাংশ।
গত ২৪ ঘণ্টায় করোনায় মৃত্যুবরণ করেছে ৩৯ জন ।
এ পর্যন্ত মোট ৩,৮৬১ জন ব্যক্তি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছে। শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১.৩৩ শতাংশ।
২৪ ঘণ্টায় যারা মৃত্যুবরণ করেছে তাদের মধ্যে পুরুষ ২৭ জন এবং নারী ১২ জন। ৩৯ জন মৃতের মধ্যে ঢাকা বিভাগে মৃত্যু বরণ করেছে সবচেয়ে বেশি ২৩ জন।
আজ শুক্রবার স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয় গত ২৪ ঘণ্টায় করোনা শনাক্ত হয়েছে ২,৪০১ জন। এ পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে মোট দুই লাখ ৯০ হাজার ৩৬০ জন।
গত ২৪ ঘণ্টায় ১২,৯৪৩ টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এ পর্যন্ত নমুনা পরীক্ষা হয়েছে ১৪ লাখ ২০ হাজার ৪৯৯ টি।
বয়স বিভাজনে গত ২৪ ঘণ্টায় ২১ থেকে ৩০ বছরের মধ্যে একজন, ৩১ থেকে ৪০ বছরের চারজন, ৪১ থেকে ৫০ বছরের চারজন, ৫১ থেকে ৬০ বছরের পাঁচজন এবং ৬০ বছরের উপরে পচিশজন মৃত্যুবরণ করেছে।
বিভাগভিত্তিক গত ২৪ ঘণ্টায় মৃতের সংখ্যা ঢাকা বিভাগে ২৩ জন, চট্টগ্রামে ৫ জন সিলেটে ৪ জন , খুলনায় ৩ জন, বরিশালে ২ জন, রাজশাহীতে ১ জন এবং ময়মনসিংহ বিভাগে ১ জন ।