বাংলা হেডলাইনস মানিকগঞ্জ : স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, ভারত, যুক্তরাষ্ট্রসহ বিশ্বের বহু দেশেই করোনা সংক্রমণ অনেক বেশী।
সে তুলনায় বাংলাদেশে জনসংখ্যা অনুপাতে করোনা সংক্রমণ বিশ্বের যে কোন দেশের চাইতে অনেক কম। করোনা সংক্রমণ কমিয়ে রাখা সম্ভব হয়েছে স্বাস্থ্য সেবা ভাল থাকার কারণে।সংক্রমণ আরো কমাতে হলে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে।
তিনি বলেন বাধ্যতামূলকভাবে মাস্ক পরতে হবে, শারিরিক ও সামাজিক দুরত্ব বজায় রাখতে হবে, অসুস্থ্ হলে করোনার টেস্ট করাতে হবে। ভ্যাকসিনের অপেক্ষায় না থেকে সব ধরণের স্বাস্থ্যবিধি মেনে চললে এমনিতেই করোনার সংক্রমণ কমে যাবে।
আজ শনিবার দুপুরে মানিকগঞ্জ বাসস্ট্যান্ডে স্থানীয় সরকার প্রকৌশল (এলজিইডি) আয়োজিত রাস্তা প্রশস্তকরণ এবং মেরামত কাজের ভিত্তি প্রস্থর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে স্বাস্থ্য মন্ত্রী জাহিদ মালেক এসব কথা বলেন।