বাংলা হেডলাইনস: দেশে কোভিড-১৯ এ আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় অর্থাৎ আজ শনিবার ৪৬ জন মৃত্যুবরণ করেছে।
মৃতের মধ্যে ঢাকা বিভাগে সবচেয়ে বেশি ২৭ জন মৃত্যুবরণ করেছে আর ষাটোর্ধ্ব বয়সের ৩৩ জনের মৃত্যু হয়েছে ।
গত ২৪ ঘণ্টায় অর্থাৎ আজ শনিবার করোনা থেকে সুস্থ হয়েছে ২৯৫২ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছে মোট এক লাখ ৭৫ হাজার ৫৬৭ জন। শনাক্ত বিবেচনায় আজ করোনা থেকে সুস্থতার হার ৬০.০০ শতাংশ।
গত ২৪ ঘণ্টায় করোনায় মৃত্যুবরণ করেছে ৪৬ জন । এ পর্যন্ত মোট ৩,৯০৭ জন ব্যক্তি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছে। শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১.৩৪ শতাংশ।
২৪ ঘণ্টায় যারা মৃত্যুবরণ করেছে তাদের মধ্যে পুরুষ ৩৬ জন এবং নারী ১০ জন। ৪৬ জন মৃতের মধ্যে ঢাকা বিভাগে মৃত্যুবরণ করেছে সবচেয়ে বেশি ২৭ জন।
আজ শনিবার স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয় গত ২৪ ঘণ্টায় করোনা শনাক্ত হয়েছে ২,২৬৫ জন। এ পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে মোট দুই লাখ ৯২ হাজার ৬২৫ জন। আজ পরীক্ষা বিবেচনায় করোনাভাইরাস শনাক্তের হার ১৯.৯৫ শতাংশ।
গত ২৪ ঘণ্টায় ১১৩৫৬ টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এ পর্যন্ত নমুনা পরীক্ষা হয়েছে ১৪ লাখ ৩১ হাজার ৮৫৫ টি।
বয়স বিভাজনে গত ২৪ ঘণ্টায় ৩১ থেকে ৪০ বছরের একজন, ৪১ থেকে ৫০ বছরের ছয়জন, ৫১ থেকে ৬০ বছরের ছয়জন এবং ৬০ বছরের উপরে তেত্রিশ জন মৃত্যুবরণ করেছে।
বিভাগভিত্তিক গত ২৪ ঘণ্টায় মৃতের সংখ্যা ঢাকা বিভাগে ২৭ জন, রাজশাহীতে ৮ জন, চট্টগ্রামে ৫ জন, সিলেটে ২ জন , বরিশালে ২ জন, খুলনায় ১ জন এবং রংপুর বিভাগে ১ জন ।