বাংলা হেডলাইনস: করোনা পরিস্থিতিতে এখনো স্কুল-কলেজ খোলার সময় হয়নি বলে মন্তব্য করেছেন মন্ত্রীপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম।
আজ বিকালে বাংলাদেশ সচিবালয়ে মন্ত্রী পরিষদের নিয়মিত সাপ্তাহিক বৈঠকের পর ব্রিফিংকালে এক প্রশ্নের উত্তরে মন্ত্রীপরিষদ সচিব বলেন আমি মনে করিনা যে স্কুল এবং কলেজসমূহ খোলার সময় এসেছে।
তিনি বলেন এইচএসসি এবং অন্যান্য পরীক্ষা নেওয়ার ব্যাপারে সিদ্ধান্ত নিতে শিক্ষা মন্ত্রণালয় সক্রিয়ভাবে কাজ করেছে । তারা (শিক্ষা মন্ত্রণালয়) সবকিছু (বর্তমান করোনা পরিস্থিতি ও অন্যান্য বিষয়) পরীক্ষা করে এই ব্যাপারে সিদ্ধান্ত নেবেন। তারা এই বিষয়টি অত্যান্ত গুরুত্বের সাথে বিবেচনা করছেন।
করোনা পরিস্থিতিতে কারণে সরকার মার্চ মাসে দেশের স্কুল ও কলেজসমূহ বন্ধ ঘোষণা করে এবং কোভিড-১৯ সংক্রমণের মাত্রা বৃদ্ধির কারণে বারা বার বন্ধ বধিত করে।