রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৬ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
জাসদ কার্যালয় থেকে প্রায় ৩০০ জন হেফাজতে: পুলিশ ফ্যাসিবাদীদের সহায়তা করলে কঠোর ব্যবস্থা : স্বরাষ্ট্রমন্ত্রী বাংলাদেশ পুনর্গঠনে জাতিসংঘে থ্রি-আর কৌশল তুলে ধরলেন প্রধানমন্ত্রী বোয়িংয়ের সঙ্গে ১১টি বিমান কেনার চুক্তি হয়েছে: মাহদী আমিন প্রধানমন্ত্রীকে অশোভন ভাষায় আক্রমণ করছে বিরোধীরা: রিজভী রাষ্ট্রপতি ও মন্ত্রী-এমপিদের বেতন বৃদ্ধির উদ্যোগ নিলে ‘বাধা দেব’: শফিকুর প্রধানমন্ত্রী ইউএনজিএর প্রথম দিন ১০ কর্মসূচিতে অংশ নিয়েছেন: মাহ্দী আমিন জাতিসংঘ মহাসচিবের প্রাতরাশে অংশ নিয়ে প্রধানমন্ত্রীর সফরসূচি শুরু জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী জ্বালানি তেলের দাম বাড়ানো ছাড়া কোনো বিকল্প ছিল না : প্রতিমন্ত্রী

সরকার পিইসি পরীক্ষা বাতিল করেছে

  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২০
  • ৩১১ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস:  সরকার প্রাণঘাতী করোনা ভাইরাস পরিস্থিতির কারণে চলতি বছরের প্রাথমিক শিক্ষা সমাপনী (পিইসি) ও ইবতেদায়ি শিক্ষা সমাপনী (ইইসি) পরীক্ষা বাতিল করেছে।

প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন আজ মঙ্গলবার বিকালে মন্ত্রণালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ প্রাথমিক শিক্ষা সমাপনী (পিইসি) ও সমতুল্য পরীক্ষা বাতিলের প্রস্তাবে অনুমোদন দিয়েছেন।   

১৯ শে আগস্ট প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় থেকে প্রধানমন্ত্রীর কাছে পিইসি ও (ইইসি) পরীক্ষা বাতিলের অনুমোদনের প্রস্তাব পাঠিয়েছিল।  

উল্লেখ্য, চলতি বছরের ২৩ নভেম্বর প্রাথমিক শিক্ষা সমাপনী (পিইসি) ও ইবতেদায়ি শিক্ষা সমাপনী (ইইসি) পরীক্ষা শুরু হওয়ার কথা ছিল। তবে, বিশ্বব্যাপী করোনা ভাইরাসের সংক্রমণের কারণে তা অনিশ্চিত হয়ে যায়।

এদিকে, গত ১৭ মার্চ থেকে করোনা ভাইরাসের কারণে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রয়েছে। এ ছুটির মেয়াদ আগামী ৩১ আগস্ট পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com