বাংলা হেডলাইনস: সরকার প্রাণঘাতী করোনা ভাইরাস পরিস্থিতির কারণে চলতি বছরের প্রাথমিক শিক্ষা সমাপনী (পিইসি) ও ইবতেদায়ি শিক্ষা সমাপনী (ইইসি) পরীক্ষা বাতিল করেছে।
প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন আজ মঙ্গলবার বিকালে মন্ত্রণালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ প্রাথমিক শিক্ষা সমাপনী (পিইসি) ও সমতুল্য পরীক্ষা বাতিলের প্রস্তাবে অনুমোদন দিয়েছেন।
১৯ শে আগস্ট প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় থেকে প্রধানমন্ত্রীর কাছে পিইসি ও (ইইসি) পরীক্ষা বাতিলের অনুমোদনের প্রস্তাব পাঠিয়েছিল।
উল্লেখ্য, চলতি বছরের ২৩ নভেম্বর প্রাথমিক শিক্ষা সমাপনী (পিইসি) ও ইবতেদায়ি শিক্ষা সমাপনী (ইইসি) পরীক্ষা শুরু হওয়ার কথা ছিল। তবে, বিশ্বব্যাপী করোনা ভাইরাসের সংক্রমণের কারণে তা অনিশ্চিত হয়ে যায়।
এদিকে, গত ১৭ মার্চ থেকে করোনা ভাইরাসের কারণে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রয়েছে। এ ছুটির মেয়াদ আগামী ৩১ আগস্ট পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে।