বাংলা হেডলাইনস: দেশে কোভিড-১৯ (করোনা ভাইরাস ডিজিজ) এ আক্রান্ত ব্যক্তির সংখ্যা মোট তিন লাখ ছাড়িয়ে আজ দাঁড়ালো তিন লাখ ২ হাজার ১৪৭ জন।
আজ করোনা শনাক্তের হার গতকালের চেয়ে কম ১৬.৭২ শতাংশ। গতকাল শনাক্তের হার ছিল ১৭.৯৮ শতাংশ ।
করোনায় আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় অর্থাৎ আজ বুধবার ৫৪ জন মৃত্যুবরণ করেছে। গতকাল মঙ্গলবার ৪৫ জন মৃত্যুবরণ করেছে।
এ পর্যন্ত মোট ৪,০৮২ জন ব্যক্তি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছে। শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১.৩৫ শতাংশ। গতকাল শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১.৩৪ শতাংশ।
গত ২৪ ঘণ্টায় অর্থাৎ আজ করোনা থেকে সুস্থ হয়েছে ৩,৪২৭ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছে মোট এক লাখ ৯০ হাজার ১৮৩ জন। শনাক্ত বিবেচনায় আজ করোনা থেকে সুস্থতার হার ৬২.৯৪ শতাংশ।
আজ বুধবার স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয় গত ২৪ ঘণ্টায় করোনা শনাক্ত হয়েছে ২,৫১৯ জন। এ পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে মোট তিন লাখ ২ হাজার ১৪৭ জন।
গত ২৪ ঘণ্টায় ১৫,০৭০ টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এ পর্যন্ত নমুনা পরীক্ষা হয়েছে ১৪ লাখ ৮৫ হাজার ২৬১ টি।
২৪ ঘণ্টায় যারা মৃত্যুবরণ করেছে তাদের মধ্যে পুরুষ ৩৯ জন এবং নারী ১৫ জন।
বয়স বিভাজনে গত ২৪ ঘণ্টায় ৩১ থেকে ৪০ বছরের তিনজন, ৪১ থেকে ৫০ বছরের আট জন, ৫১ থেকে ৬০ বছরের চৌদ্দ জন এবং ৬০ বছরের উপরে উনত্রিশ জন মৃত্যুবরণ করেছে।
বিভাগভিত্তিক গত ২৪ ঘণ্টায় মৃতের সংখ্যা ঢাকা বিভাগে ২৩ জন, চট্টগ্রামে ৯ জন, খুলনায় ৯ জন, রাজশাহীতে ৪ জন, রংপুরে ৩ জন, সিলেট ২ জন , বরিশালে ২ জন এবং ময়মনসিংহ বিভাগে ২ জন ।