বাংলা হেডলাইনস: করোনা সংক্রমণের কারণে চলতি বছরের অষ্টম শ্রেণির জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষা বাতিল করা হয়েছে।
এর আগে ২৫ শে আগস্ট মঙ্গলবার একই কারণে প্রাথমিক ও ইবতেদায়ি শিক্ষা সমাপনী পরীক্ষা বাতিল করা হয়।
জাতীয় বার্তা সংস্থা বাসস শিক্ষা মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা এম এ খায়ের বরাত দিয়ে বৃহস্পতিবার সংবাদ প্রকাশ করে যে ২০২০ সালের জেএসসি ও জেডিসি পরীক্ষা অনুষ্ঠিত হবে না।
তবে পরবর্তী ক্লাসে উত্তীর্ণ হওয়ার ক্ষেত্রে কি ধরণের পদ্ধতি অবলম্বন করা হবে সে বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি। মন্ত্রণালয় বিষয়টি নিয়ে কাজ করছে।